কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কেমন হবে, জানালেন মিসরের প্রেসিডেন্ট

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি : সংগৃহীত
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধের জেরে আবারও নতুন করে আলোচনায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি। স্বাধীন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র কেমন হতে পারে, তা নিয়ে একটি প্রস্তাব দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে নিরস্ত্রীকরণ করা হতে পারে। নিজস্ব সেনাবাহিনীর পরিবর্তে সেখানে একটি অস্থায়ী আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী অবস্থান করতে পারে।

গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আল-সিসি বলেন, আমরা বলেছি, ফিলিস্তিন রাষ্ট্রকে নিরস্ত্রীকরণ করতে আমরা প্রস্তুত। যত দিন এই দুই রাষ্ট্রের (ফিলিস্তিন ও ইসরায়েল) নিরাপত্তা নিশ্চিত না হবে তত দিন ফিলিস্তিনে ন্যাটো বাহিনী, জাতিসংঘ বাহিনী, আরব বা আমেরিকান বাহিনী অবস্থান করতে পারে।

গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) কায়রোয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।

মিসরের প্রেসিডেন্ট বলেন, আমরা ১৯৬৭ সালের সীমান্তের ওপর ভিত্তি করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসলেও রাজনৈতিকভাবে তার কোনো সমাধান এখনো আসেনি।

এর আগে যুদ্ধ শেষে গাজার নিরাপত্তার জন্য সেখানে সেনা পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছে আরব বিশ্বের দেশগুলো। গত ৭ অক্টোবর থেকে হামাসকে নির্মূলের নামে গাজায় নির্বিচারে হামলা করে আসেছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এই সপ্তাহে লন্ডনে সাংবাদিকদের বলেছেন, গাজা উপত্যকায় সেনা পাঠানোর কোনো ইচ্ছে আরবদের নেই। কেননা ইসরায়েলের হামলার কারণে উপত্যকাটি পরিত্যক্ত ভূমিতে পরিণত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

১০

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

১১

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

১২

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

১৪

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

১৫

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৬

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

১৭

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৮

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

১৯

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

২০
X