কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে প্রায় ১৬ হাজার

ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে যাওয়া গাজার স্থাপনা। ছবি : সংগৃহীত।
ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে যাওয়া গাজার স্থাপনা। ছবি : সংগৃহীত।

গাজায় ইসরায়েলি হামলায় ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। প্রায় দুই মাসের এ যুদ্ধে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৬ হাজারে দাঁড়িয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৭০ ভাগ নারী ও শিশু রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে যুদ্ধবিরতির পর দক্ষিণ গাজায় স্থলপথে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এ অভিযানের সময় গাজায় হামাসের এক কমান্ডারকে হত্যার কথা নিশ্চিত করেছে তারা। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করে-ইসরায়েল গাজা উপত্যকায় তাদের স্থল অভিযান প্রসারিত করছে।

আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, আইডিএফ পুনরায় পুরো গাজা উপত্যকাজুড়ে হামাসের ঘাঁটির বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে এবং এটি ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে। এ সময় হাগারি স্থল বাহিনী ও বিমানবাহিনীর পারস্পরিক সহায়তার গুরুত্বের ওপরও আলোকপাত করেন।

তিনি হামাসের সদর দপ্তর, অস্ত্র তৈরির জায়গা, টানেল এবং রকেট উৎক্ষেপণ এলাকার বিরুদ্ধে বিমান হামলা ও স্থল অভিযানের কথাও জানান। আইডিএফের প্রধান দাবি করেন, ইসরায়েলের সেনারা গাজায় হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক জানিয়েছেন, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় এখন ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

সাত দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষে গত শুক্রবার থেকে আবারও গাজায় নির্বিচার বোমা হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এখন তারা গাজার দক্ষিণাঞ্চলে বিমান থেকে অনবরত বোমা ফেলছে। যুদ্ধের শুরুতে উত্তরাঞ্চলে হামলা চালিয়েছিল ইসরায়েলিরা। ওই সময় সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তারা বলেছিল, গাজার দক্ষিণাঞ্চলে চলে গেলে নিরাপদ থাকা যাবে। তবে এখন এই দক্ষিণাঞ্চলেই হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানি হচ্ছে। গাজায় সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যেসব বোমা ব্যবহার করছে সেগুলো তাদের সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X