বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় প্রাণ গেছে ৪০১ ইসরায়েলি সেনার

গাজায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা ও তাদের ট্যাংক। ছবি : সংগৃহীত।
গাজায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা ও তাদের ট্যাংক। ছবি : সংগৃহীত।

প্রায় দু’মাস ধরে চলছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এ যুদ্ধে গাজায় ইসরায়েলের চার শতাধিক সেনা নিহত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) রাশিয়ার সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টাইমস অব ইসরায়েলের বরাতে এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাজায় সব মিলিয়ে ইসরায়েলের ৪০১ সেনা নিহত হয়েছে। হামাসের হামলায় এসব ইসরায়েলি সেনার প্রাণ গেছে।

ইসরায়েলের এ সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার পর্যন্ত ইসরায়েলের এসব সেনা নিহত হয়েছে। এর মধ্যে গাজায় স্থল অভিযানের পর ইসরায়েলের ৭৫ সেনা নিহত হয়েছে। এ ছাড়া বাকিসংখ্যক সেনারা হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে নিহত হয়েছে।

এর আগে গত সপ্তাহের গাজায় যুদ্ধবিরতি চলাকালে হামাসের এক সিনিয়র নেতা জানিয়েছিলেন, ফিলিস্তিনি বীর যোদ্ধাদের হামলায় কমপক্ষে ৫০০ ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে।

রোববার তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা আল-কাসের ব্রিগেড ইসরায়েলি সেনাদের একটি তাঁবুতে হামলা চালিয়েছে। ওই তাঁবুতে ইসরায়েলের ৬০ সেনা অবস্থান করছিল।

সংবাদমাধ্যমটি জানায়, হামাসের এ হামলায় বেঁচে যাওয়া সেনাদের ওপর পুনরায় হামলা চালিয়েছে তারা।

আল কাসেম ব্রিগেড জানিয়েছে, ৩টি স্থানে বৃত্তাকারে সেনাবিধ্বংসী গ্রেনেড ছুড়েছে ব্রিগেডের সেনারা। এগুলো ভোর সাড়ে ৪টার দিকে বিস্ফোরিত হয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সেনাদের একটি তাঁবু ছিল। জুহর আদ-দিকের পূর্বাঞ্চলের তাঁবুতে এ হামলা করা হয়।

উল্লেখ্য, সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৭০ ভাগ নারী ও শিশু রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১০

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১১

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১২

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৩

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৫

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৬

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৭

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৮

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৯

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০
X