কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি প্রশাসনকে চোর ও খুনি বলে এরদোয়ানের তিরস্কার

ওআইসির অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি : আনাদোলু এজেন্সি।
ওআইসির অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি : আনাদোলু এজেন্সি।

ইসরায়েলি প্রশাসনকে চোর ও খুনি বলে তিরস্কার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হবে। সোমবার (৪ ডিসেম্বর) ডেইল সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) এক অর্থনৈতিক সম্মেলনে এরদোয়ান বলেন, তাদের (ইসরায়েলের) এ অঞ্চলে অন্য যে কোনো জায়গায়ও হামলার পরিকল্পনা থাকতে পারে। তিনি এজন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ওআইসি প্রতিষ্ঠিত হয়েছে কেবল ফিলিস্তিনকে সুরক্ষা দেওয়ার জন্য। আমাদের এক কণ্ঠস্বর এবং এক শরীর নিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল।

অনুষ্ঠানে এরদোয়ান ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিষয়টি তারা কোনোভাবে ভুলে যাবেন না।

এর আগে গাজায় ইসরায়েলি হামলার পরিণতি নিয়ে সমালোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ না করে তাহলে এ যুদ্ধ গভীর আঞ্চলিক সংঘাতে রূপ নেবে।

তিনি বলেন, যদি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি প্রশাসন যুদ্ধাপরাধ বন্ধ না করে তাহলে এ যুদ্ধের পরিধি বেড়ে যাবে। এটি আঞ্চলিকভাবে আরও গুরুতর হবে এবং পরিধি ছড়িয়ে পড়বে।

আলোচনায় আব্দুল্লাহিয়ান ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে জোর করে সরিয়ে দেওয়ার পরিকল্পনার নিন্দা জানান। তিনি বলেন, যত দ্রুত সম্ভব গাজায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধ করা দরকার।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর লেবানন-ইসরায়েলে সীমান্তে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সীমান্তে উত্তেজনার মধ্যে এ অঞ্চলের নাগরিকদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। এ ছাড়া ইসরায়েলের এ হামলায় লেবাননের এক এমপির ছেলেও নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X