কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পুরোনো ছবি।
ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পুরোনো ছবি।

এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দেশটির দক্ষিণের এলাকা এইলাতে এ হামলা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মুখপাত্র এক বিবৃতিতে জানান, তারা ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, বুধবার সকালে মার্কিন যুদ্ধ জাহাজ আরলে বার্ক ক্লাস ডেস্ট্রয়ার একটি ড্রোন ভূপাতিত করেছে। এ ড্রোনটি ইয়েমেনের হুতিদের এলাকা থেকে ছোড়া হয়েছিল। হুতিদের ছোড়া এ ড্রোনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এটি কাদের উদ্দেশ্যে ছোড়া হয়েছে তা স্পষ্ট নয়।

এ নিয়ে মার্কিন যুদ্ধজাহাজ ৬ বার লোহিত সাগরে হামরলার মুখে পড়েছে। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের মধ্যে দেশটির যুদ্ধজাহাজে হামলা হয়েছে। এমনকি এ সময়ে ভূমধ্যসাগরে বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়েছে।

হুতিরা এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের ওপর সামরিক অভিযান অব্যাহত রাখবে। এমনকি আবর সাগর ও লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। ফিলিস্তিনের সমর্থনে বিদ্রোহীরা এমন পদক্ষেপের কথা জানিয়েছে।

এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করে, তারা দুটি ইসরায়েলি জাহাজে হামলা করেছে। সশস্ত্র ড্রোন এবং একটি নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়। সংগঠনটির সামরিক অংশের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স রোববার জানায়, হুতি মুখপাত্র আরও বলেন, ‘ইউনিটি এক্সপ্লোরার’ এবং ‘নম্বর নাইন’ নামের দুটি জাহাজ হুতি নৌবাহিনীর সতর্কতা প্রত্যাখ্যান করার পর তাদের লক্ষ্যবস্তু করা হয়।

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যামব্রে বলেছে, লোহিত সাগরে যাত্রা করার সময় একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অন্তত দুটি ড্রোনের সাথে ধাক্কা খেয়েছে। অন্য একটি কন্টেইনার জাহাজ উত্তর ইয়েমেনি বন্দর হোদেইদা থেকে প্রায় ১০১ কিলোমিটার (৬৩ মাইল) উত্তর-পশ্চিমে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

পেন্টাগন জানায়, একটি মার্কিন যুদ্ধজাহাজ এবং একাধিক বাণিজ্যিক জাহাজ লোহিত সাগরে হামলার শিকার হয়েছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যেসব সামুদ্রিক হামলা চলে তারই অংশ এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১০

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১১

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১২

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৩

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৪

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৫

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৬

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৭

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

২০
X