কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি ইয়েমেনের

সম্প্রতি গ্যালাক্সি লিডার নামে এই কার্গো জাহাজটি আটক করেছিল ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। ছবি : সংগৃহীত
সম্প্রতি গ্যালাক্সি লিডার নামে এই কার্গো জাহাজটি আটক করেছিল ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথায় নয় বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিনপন্থি এ গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা ও জব্দ করে আসছে হুতি সদস্যরা। তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে ইয়েমেনের এ গোষ্ঠীটি।

এখন থেকে আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ ইয়েমেনের তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে, এ ক্ষেত্রে জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা বিবেচনা করা হবে না। এর আগে শুধু ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছিল ইয়েমেন। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এমনটা জানান হুতি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

জেনারেল ইয়াহিয়া সারি বলেন, যদি গাজার মানুষ পর্যাপ্ত খাদ্য এবং ওষুধ না পায় তবে ইসরায়েলি বন্দরের উদ্দেশে যাত্রা করা সব জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ ক্ষেত্রে জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা বিবেচনা করা হবে না। এ ঘোষণা আমাদের সশস্ত্র বাহিনীর দ্বারা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।

বিবৃতিতে সমুদ্র চলাচলের নিরাপত্তা বজায় রাখতে সব জাহাজ ও পরিবহন কোম্পানিগুলোকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করার বিষয়ে সতর্ক করে হুতিরা। তারা জানায়, আরব ও লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ও ইসরায়েলগামী যে কোনো জাহাজ বাদে অন্যান্য জাহাজ পূর্ণ নিরাপত্তার সঙ্গে চলাচল করতে পারবে।

সম্প্রতি হুতিরা লোহিত সাগর ও এর বাব আল-মান্দাব প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট বেশ কয়েকটি জাহাজে হামলা ও জব্দ করেছে। সবশেষ গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েল সংশ্লিষ্ট তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুতি নৌবাহিনী। এ সময় একটি মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে গোষ্ঠীটির বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X