কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘে ভাষণের সময় কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। ছবি : সংগৃহীত
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বাধাহীনভাবে ত্রাণসহায়তা পাঠাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবের ওপর ভোটের পর নিরাপত্তা পরিষদে ভাষণ দেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। ভাষণের একপর্যায়ে গাজার এক কিশোরীর করুণ মৃত্যুর কাহিনী বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্থানীয় সময় শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাবটি ১৩-০ ভোটে পাস হয়। নিরাপত্তা পরিষদের মোট ১৫ দেশের মধ্যে ১৩ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোটদানে বিরত ছিল।

সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি উত্থাপন করে। শুরুর দিকে এর খসড়ায় গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাব রাখা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে যুদ্ধবিরতি কথাটি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে শুধু মানবিক সহায়তার কথা বলা হয়। প্রস্তাবটি এক সপ্তাহ ঝুলে থাকার পর পাস হলেও এতে যুদ্ধ থামানোর কোনো কথা বলা হয়নি। ফলে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।

প্রস্তাবটি পাস হওয়ার পর নিরাপত্তা পরিষদে ভাষণ দেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। ভাষণের একপর্যায়ে ইসরায়েলি হামলায় নিহত কিশোরী দুনিয়া আবু মোহসেন ও তার পরিবারের কথা সামনে নিয়ে আসেন তিনি। তাদের করুণ পরিণতির কথা বলতে গিয়ে কান্না করে দেন তিনি।

রিয়াদ মানসুর বলেন, কিশোরী দুনিয়ার বয়স মাত্র ১৩ বছর। সে ও তার পরিবার নভেম্বরের শেষ দিকে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়। ওই হামলায় তার পরিবারের সব সদস্য নিহত হয়। মারা না গেলেও দুই পা হারায় দুনিয়া।

ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়ার অভিজ্ঞতার কথা বিশ্ববাসীর সামনে তুলেও ধরে দুনিয়া। এত কিছু হয়ে যাওয়ার পরও বড় হয়ে চিকিৎসক হওয়ার কথা জানায় সে। তবে প্রথমবারের হামলা থেকে রক্ষা পেলেও দ্বিতীয় হামলা থেকে রেহাই পায়নি এই কিশোরী। ইসরায়েলি বোমার আঘাতে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমায় সে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

কী ঘটেছিল কারবালায়?

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

১০

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

১১

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

১২

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের পুরস্কারে ফিফার পরিবর্তন, নেপথ্যে যে কারণ

১৩

ইউরোপের ‘ওমেগা ব্লক’ থেকে বাংলাদেশের দাবদাহ

১৪

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়নের উদ্যোগ দেশবন্ধু গ্রুপের

১৫

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

১৬

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১৭

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

১৮

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

১৯

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

২০
X