মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে জাহাজে হামলায় ইরান জড়িত, দাবি যুক্তরাষ্ট্রের

গত মাসে গ্যালাক্সি লিডার নামের এই কার্গো জাহাজটি লোহিত সাগরে আটক করে হুথিরা। ছবি : সংগৃহীত
গত মাসে গ্যালাক্সি লিডার নামের এই কার্গো জাহাজটি লোহিত সাগরে আটক করে হুথিরা। ছবি : সংগৃহীত

লোহিত সাগর দিয়ে চলালচলকারী বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীদের হামলার পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এসব বাণিজ্যিক জাহাজকে টার্গেট পরিণত করতে হুথিদের তেহরান গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বলে দাবি ওয়াশিংটনের। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) হোয়াইট হাউসের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই হামাসের সমর্থনে বেশ কয়েকটি জাহাজে হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলগামী যে কোনো জাহাজে হামলার হুমকি দিয়ে রেখেছে গোষ্ঠীটি। ফলে অনেক জাহাজ কোম্পানি লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে। অনেকে আবার চুক্তি বাতিল করে দিচ্ছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, আমরা জানি, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত। এই অঞ্চলে হুতিদের অস্থিতিশীল কর্মকাণ্ডে ইরানের দীর্ঘমেয়াদি সহায়তা ও মদদ দেওয়ার সঙ্গে বিষয়টির মিল রয়েছে।

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলাকে আন্তর্জাতিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তা মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন বলেও জানিয়েছেন ওয়াটসন।

গত মঙ্গলবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীদের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক নৌজোট গঠনের কথা জানিয়েছে ওয়াশিংটন। এই জোটে যোগ দিতে ২০টির বেশি দেশ সম্মতি দিয়েছে। যদিও প্রথম দিকে ১০টি দেশের যোগ দেওয়ার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

তবে লোহিত সাগরে হুথিদের হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১০

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১১

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১২

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৩

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৪

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৬

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৭

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৮

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৯

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

২০
X