কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

কিছুতেই থামানো যাচ্ছে না হুতিদের

লোহিত সাগরে জাহাজে ইয়েমেনের হামলা। পুরোনো ছবি।
লোহিত সাগরে জাহাজে ইয়েমেনের হামলা। পুরোনো ছবি।

লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। বিদ্রোহী এ গোষ্ঠীটিকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্রের চূড়ান্ত হুঁশিয়ারিকেও তারা পাত্তা দিচ্ছে না। লোহিত সাগরে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলছে তারা।

শুক্রবার (৫ জানুয়ারি) ভারতীয় সংবাদামাধ্যম এনডিটিভি জানিয়েছে, হুতিরা লোহিত সাগরে বিস্ফোরকবোঝাই নৌকা পাঠিয়েছে। বৃহস্পতিবার নৌকাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, হুতিদের এমন বিস্ফোরণের আগে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল। এরপরও তারা সেই আহ্বানকে উপেক্ষা করে এবার নৌযানভর্তি বিস্ফোরক পাঠিয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ব্রাড কপার বলেন, হুতিদের বিস্ফোরকবোঝাই নৌকাটি লোহিত সাগরের ৫০ মাইল ( ৮০ কিলো) গভীরে চলে এসেছিল। এরপর এটি জাহাজ চলাচলের ব্যস্ততম রুটে বিস্ফোরণ ঘটানো হয়।

কপার সাংবাদিকদের বলেন, জাহাজ চলাচলের পথের কয়েক মাইলের মধ্যে নৌকাটি চলে এসেছিল। এ পথে মার্কিন নৌবাহিনীর জাহাজসহ অন্যান্য বাণিজ্যিক জাহাজ চলাচল করে। তবে কাদের লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে তা এখনও স্পষ্ট হওয়া যায়নি।

গতকাল সংবাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্তত ১২টি দেশ এক যৌথ বিবৃতিতে হুতিদের এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। অন্যথায় তারা এর ফল ভোগের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবারের এ সতর্কবার্তা হলো চূড়ান্ত সতর্কবার্তা।

হুতিরা গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা শুরু করেছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের জন্য দেশটির প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের সাথে সম্পর্কিত যেকোনো জাহাজে হামলা চালিয়ে আসছে তারা। গোষ্ঠীটির হামলার কারণে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির জাহাজ চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ জন্য বিভিন্ন কোম্পানি লোহিত সাগর ছেড়ে আফ্রিকা ঘুরে গন্তব্যে পৌঁছাচ্ছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, লেহিত সাগর এবং এডেন উপসাগরে হুতিরা এ পর্যন্ত ২৫টি জাহাজে হামলা চালিয়েছে। তাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্বেও হামলা কমানোর কোনো সম্ভাবনা দেখা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১০

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১১

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৩

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৪

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৫

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৬

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৭

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৮

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১৯

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

২০
X