কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ইসরায়েলি সংসদ ভবন নেসেটের সামনে বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সংসদ ভবন নেসেটের সামনে বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে দেশটির সংসদ ভবন নেসেটের সামনে বিক্ষোভ করেছেন বেশ কয়েক ডজন মানুষ। একই সঙ্গে ইসরায়েলে তারা নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

বিক্ষোভকারীরা সংসদ ভবনের সামনের মেঝেতে বসে নেসেটের প্রবেশপথ অবরোধ করে রাখেন। এ সময় তারা এখনই নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এক বিবৃতিতে বিক্ষোভকারীরা বলেছেন, দেশের এই জরুরি মুহূর্তে বর্তমান সরকার যে মানুষের মাঝে আশা জাগাবে তা তাদের ব্যর্থ কর্মকাণ্ড, কর্মহীনতা, জিম্মিদের পরিত্যাগ, ইসরায়েলের আন্তর্জাতিক সুনামহানি, ক্রমাগত উসকানি ও বিভেদ সৃষ্টি এবং সামগ্রিকভাবে জনগণের টাকায় ব্যক্তিগত স্বার্থে বাজেট পরিবর্তন করে তা নষ্ট করে দিয়েছে।

তারা আরও বলেন, আমরা দেশে নির্বাচন, সরকার বদল ও উগ্রপন্থিদের বহিষ্কারের দাবিতে নেসেটে এসেছি।

এর আগে গত ১৭ ডিসেম্বর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলে নতুন নির্বাচনের দাবি জানান দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড। গাজা যুদ্ধ শুরুর পর তিনিই ইসরায়েলে প্রথমবারের নির্বাচন আয়োজনের দাবি জানান।

এ ছাড়া সম্প্রতি এক জনমত জরিপে উঠে এসেছে, দেশের মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছেন নেতানিয়াহু। অর্ধেকের বেশি ইসরায়েলি তাকে আর প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না। তার স্থলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১০

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৩

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৪

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৫

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৬

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৭

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

২০
X