কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৭:০৬ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে জানানো নিন্দা প্রত্যাহার করবেন না গুতেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ভয়াবহ ইসরায়েলি হামলার নিন্দা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গত বৃহস্পতিবার জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এরপর জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এ নিন্দা প্রত্যাহার করে নিতে আহ্বান জানালে অস্বীকৃতি জানান গুতেরেস।

গতকাল শুক্রবার জাতিসংঘের উপমুখপাত্র ফারহান জানান, জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা নিয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতিসংঘপ্রধান। তিনি এখানো তার এ প্রতিক্রিয়া সমর্থন করেন।

গত সোমবার এক হাজারের বেশি সেনা নিয়ে জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শরণার্থী শিবিরে দুদিন ধ্বংসযজ্ঞ চালিয়ে জেনিন ছাড়ে ইসরায়েলি সেনারা। এ সময়ের মধ্যে অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়।

এরপর বৃহস্পতিবার এক বিবৃতিতে গুতেরেস জানান, এ হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। স্কুল, হাসপাতাল, পানি ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘অনেক বছরের মধ্যে এটি জেনিনে এটি ভয়াবহ সহিংসতা। এ সহিংসতা বহু মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।’

এ ছাড়া হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় বাধা প্রদান এবং ত্রাণকর্মীদের কার্যক্রমে বাধা দেওয়ার সমালোচনাও করেন জাতিসংঘপ্রধান।

তবে এ সামরিক হামলা নিয়ে জাতিসংঘপ্রধানের সমালোচনাকে ‘লজ্জাজনক, অসত্য ও বাস্তবতাবিবর্জিত’ বলে অবহিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X