কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৫ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় গাজায় এতিম ২৪ হাজার শিশু

ইসরায়েলি হামলায় বাবা-মা হারানো এক ফিলস্তিনি শিশু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বাবা-মা হারানো এক ফিলস্তিনি শিশু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ২৪ হাজারের বেশি শিশু তাদের পিতা-মাতার একজন বা দুজনকে হারিয়েছে। যুদ্ধের মধ্যে এই হিসাব পাওয়া কঠিন হওয়া সত্ত্বেও অলাভজনক প্রতিষ্ঠান ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের এক সাম্প্রতিক প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

গাজার ২৩ লাখের মানুষের প্রায় অর্ধেক শিশু। ভয়াবহ এই যুদ্ধের কারণে তাদের জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। ইসরায়েল বেসামরিক নাগরিকদের প্রাণহানি এড়ানোর দাবি করলেও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, ইসরায়েলি হামলায় সাড়ে ১১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। এমনকি এর চেয়ে আরও বেশি শিশু আহত হয়েছে।

গাজা যুদ্ধের ভয়াবহতার মধ্যেই হাসপাতালে একটি শিশু জন্মগ্রহণ করেছে। তার কোনো নাম নেই। কেননা তার কোনো নাম রেখে যেতে পারেনি মা। এর আগেই ইসরায়েলি হামলায় তিনি পৃথিবী থেকে চলে গেছেন। সদ্য জন্ম নেওয়া শিশুটা আর কোনো দিন বাবা-মায়ের আদর পাবে না।

ওই শিশুর মায়ের নাম হান্না। তিনি ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করলেও মেয়ের নাম রেখে যেতে পারেননি তিনি। মধ্য গাজার দেইর আল-বালাহের আল-আকসা হাসপাতালে ছোট্ট এই নবজাতকের সেবা-যত্ন করেন নার্স ওয়ার্দা আল-আওদা। তিনি বলেন, ওকে আমরা এখন শুধু হান্না আবু আমশার মেয়ে বলে ডাকি।

যুদ্ধের মাঝে শিশুদের পুরো পরিবার প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের দেখভাল করতে হিমশিম খেতে হচ্ছে চিকিত্সক ও উদ্ধারকর্মীদের। ওই নার্স বলেন, আমরা ওর পরিবারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছি। ওর কোনো আত্মীয় আসেনি। ওর বাবার ভাগ্যে কী হয়েছে তা আমরা জানি না।

ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে পায়ে ও পেটে গুরুতর আঘাত পেয়েছে ১০ বছর বয়সী ইব্রাহিম আবু মুস। কিন্তু দুঃখ তার নিজের জন্য নয়, সে কষ্ট পাচ্ছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারানো মা, দাদা ও বোনের জন্য। ইব্রাহিম বলেছে, আমাকে এত দিন বলা হতো তাদের হাসপাতালের উপরের তলায় চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু আমি বাবার ফোনে ছবি দেখে সত্যটা জেনে যাই। আমি এতটাই কেঁদেছিলাম যে আমি অসুস্থ হয়ে পড়ি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X