মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া

গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে অব্যাহত হামলায় গাজায় বেসমারিক লোক নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটির সেনাদের হামলায় এ সংখ্যা বাড়তে থাকায় তা নিয়ে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটি এবার ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার সরকারি সংবাদমাধ্যম এবিসি প্রতিরক্ষা খাতের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজের সরকার গাজায় বেসামরিক হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা এজন্য ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করা কমিয়ে দিয়েছে।

সূত্রটি জানিয়েছে, ইসরায়েল অস্ট্রেলিয়ার তৈরি বিভিন্ন সরঞ্জাম পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গত মাসের মধ্যে সামরিক বিভাগ তাদের কোনো ধরনের আনুষ্ঠানিক সাড়া দিতে পারেনি। দেশটি থেকে ইসরায়েল হামলার জবাবে পাল্টা হামলার প্রযুক্তি সম্পন্ন ড্রোন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্রটি আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রাখায় দেশটি সঙ্গে কোনোকিছু করার ব্যাপারে ধীরে চলো নীতি গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। সরকারের কোনো ব্যক্তি ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির কোনো চুক্তি অনুমোদন বা প্রত্যাখ্যান করার বিষয়টি দেখতে চাচ্ছে না।

এর আগে গত ২৬ জানুয়ারি আলজাজিরা জানায়, যুদ্ধের এমনপর্যায়ে এসে ইসরায়েল নিজেদের অস্ত্রভাণ্ডার বড়াতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক এইল জামির ওয়াশিংটন সফর করেছেন। ওই সফরে তিনি দেশটির কাছে গাজায় হামলার জন্য উচ্চস্তরের নতুন স্কোয়াড্রন বিমান, মার্কিন যুদ্ধবিমান, আক্রমণাত্মক হেলিকপ্টারসহ বিস্ফোরক চেয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, তেলআবিব নতুন করে ২৫টি এফ৩৫আই যুদ্ধবিমানের বহর, ২৫টি এফ-১৫আইএ যুদ্ধবিমান এবং ১২টি অ্যাপাচি হেলিকপ্টারের বহর যোগ করতে যাচ্ছে।

সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, এসব সামরিক চালান পেতে ইতোমধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েল এখন এসব দ্রুত হাতে পেতে তড়িঘড়ি করছে। যদিও টাইমস অব ইসরায়েল সংবাদমাধ্যমটির এ দাবি যাচাই করতে পারিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় ফিলিস্তিনের প্রায় ২৭ হাজার লোক নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের পাল্টা হামলায় ইসরায়েলের এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X