কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহত মানুষের সংখ্যা সাড়ে ২৯ হাজার ছাড়াল। তাদের অধিকাংশ নারী ও শিশু। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৯ হাজার ৫১৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ৬৯ হাজার ৬১৬ জন।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাতদিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

হামাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় হামলা চালায়। ফলে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে অধিকাংশ ফিলিস্তিনি দক্ষিণ গাজায় এসে আশ্রয় গ্রহণ করেন। এখন দক্ষিণ গাজার খান ইউনিস শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে রাফা শহরে স্থল অভিযানে নামার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই রাফা শহরে গাজার মোট ২৩ লাখ জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

১০

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

১১

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

১২

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৩

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

১৪

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

১৬

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

১৭

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

১৮

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

১৯

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

২০
X