কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আলোচনার জন্য কাতার যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল

জিম্মিদের ফেরাতে ইসরায়েলে বিক্ষোভ। ছবি : এএফপি
আলোচনার জন্য কাতার যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের ফেরানোর বিষয়ে আলোচনা চলছে। এ আলোচনায় যোগ দিতে শিগগিরই কাতার যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল। রোববার (২৫ ফেব্রুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে এ আলোচনার শুরু হয়েছে। এতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এবং দেশীয় নিরাপত্তা সেবা সংস্থা শিন বেতের প্রধানরা উপস্থিত ছিলেন। কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি গতকাল এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, তাদের প্রতিনিধি দল প্যারিস থেকে ফিরে এসেছে। সমঝোতার দিকে অগ্রসর হওয়ার সুযোগ আছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্যারিসের আলোচনার অগ্রগতি ফলপ্রসূ করতে তাদের মন্ত্রিসভার সঙ্গে কথা বলতে বলা হয়েছিল বলেও জানান তিনি।

ইসরায়েলি গণমাধ্যম জানায়, মন্ত্রিসভার সঙ্গে আলোচকদের বৈঠক শেষ হয়েছে। আলোচনা অব্যাহত রাখতে কাতারে প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে মন্ত্রিসভা। এ আলোচনায় জিম্মিদের ফেরানো ও কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের ফেরাতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর চাপ ক্রমাগত বেড়ে চলেছে। এমনকি গতকাল এ নিয়ে দ্রুত পদক্ষেপের জন্য ইসরায়েলে হাজারও মানুষ বিক্ষোভ করেছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের অব্যাহত হামলায় সাড়ে ২৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে হামাসের পাল্টা হামলায় এক হাজার ২০০ লোক নিহত হয়েছে।

এছাড়া এ হামলা চলাকালে প্রায় ২৫০ জনকে জিম্মি করে হামাস। এর মধ্যে গত নভেম্বরের শেষ দিকে এক সপ্তাহের যুদ্ধবিরতিতে শতাধিক জিম্মিকে মুক্তি দেয় গোষ্ঠীটি। ইসরায়েলের দাবি, হাজায় এখনো প্রায় ১৩০ জন জিম্মি রয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১০

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১১

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১২

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৩

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৪

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৫

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৭

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৮

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

২০
X