কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বসবাসের অযোগ্য গাজার ৮০ শতাংশ বাড়ি

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বসতি। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বসতি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় নির্মমতা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। দেশটির এ নির্মমতা থেকে রক্ষা পাচ্ছে না গাজার হাসপাতাল থেকে শুরু করে বিদ্যালয় বা মসজিদও। ইসরায়েলের এ হামলায় গাজার ৮০ শতাংশ বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। শনিবার (০৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার মিডিয়া অফিসের প্রধান সালামেহ মারুফ বলেন, গাজায় অব্যাহতভাবে খাবার আর আশ্রয়ের সংকট বাড়ছে। উপত্যাকায় কোনো খাবার বা আশ্রয়ের জায়গা নেই বললেই চলে।

তিনি জানান, গত পাঁচ মাসের এ যুদ্ধে উপত্যাকার ৮০ শতাংশ বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এ ছাড়া সেখানকার এক লাখ ২০ হাজার পরিবার দুর্ভিক্ষে ভুগছেন।

এর আগে আলজাজিরা জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের কথা ভুলে না যাওয়ার জন্য আবেদন জানিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। পবিত্র রমজানে আফ্রিকার দেশ সুদানে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হলে এই আহ্বান জানায় দেশটি।

জাতিসংঘ নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত দাই বিং নিরাপত্তা পরিষদকে বলেছেন, রমজান মাসে সুদানে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করলেও গাজার জনগণ এখনো যে বোমাবর্ষণের শিকার হচ্ছে তা নিরাপত্তা পরিষদের ভুলে যাওয়া উচিত হবে না। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিতে হবে।

এতদিন পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে খবর আসছিল। তবে রমজান শুরুর আগে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর কঠিন হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (৮ মার্চ) ফিলাডেলফিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X