কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৭:৩২ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সৌদির গ্রান্ড মসজিদে সেলফিতে ব্যস্ত মুসল্লিরা, বিরক্ত কাবার ইমাম

কাবায় সেলফিতে ব্যস্ত ইবাদতকারীরা। ছবি : সংগৃহীত
কাবায় সেলফিতে ব্যস্ত ইবাদতকারীরা। ছবি : সংগৃহীত

পবিত্র রমজানে ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় ইবাদতকারীদের ভিড় বেড়েছে। তবে এ ভিড়ের মধ্যে মুসল্লিদের আচরণে বিরক্তি প্রকাশ করেছেন কাবার ইমাম শায়খ আবদুর রহমান আস-সুদাইস। রোববার (২৪ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শায়খ সুদাইস ইবাদতকারীদের উদ্দেশে বলেন, ইসলামের পবিত্র জায়গায় ছবি তুলতে ও ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়বেন না।

সৌদির দুই গ্রান্ড মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট শায়খ সুদাইস। এছাড়া তিনি কাবার ইমাম। শায়খ সুদাইস বলেন, পবিত্র জায়গা ও সময়ের মূল্য দিন।

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে প্রতিবছর সৌদি আরবে বিপুলসংখ্যক মুসল্লির আগমন ঘটে। এ সময় পবিত্র কাবা ও মসজিদে নববীতেও মুসল্লিদের বাড়তি চাপ দেখা দেয়। কেননা এ দুটি জায়গাই ইসলামের অন্যতম পবিত্র জায়গা। এছাড়া প্রতি বছরের রমজান মাসকে ওমরাহর জন্য পিক সিজন হিসেবে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু মুসল্লি ইসলামের এ মর্যাদাপূর্ণ দুই মসজিদে গিয়ে নিজেদের স্মৃতি ধরে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তারা সেখানে গিয়ে নিজেদের মোবাইলে ছবি ও ভিডিও করতে থাকেন।

শায়খ সুদাইস দুই মসজিদে রমজানকেন্দ্রিক পরিকল্পনার ওপর এবং পবিত্র এ জায়গায় গিয়ে সচেতনতার ওপর জোর দেন। তিনি বলেন, দুই পবিত্র মসজিদ ওমরাহ ও ইবাদতকারীদের গ্রহণ এবং তাদের সর্বোচ্চ সেবাদানের জন্য প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১০

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১১

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১২

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৩

নাহিদা আক্তারের রেকর্ড

১৪

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৫

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৬

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৭

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৮

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

২০
X