শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আরেক দেশকে পরবর্তী টার্গেট করেছে ইরান

ইরানের ক্ষেপণাস্ত্রবাহী যানের পাশে এক সেনা। ছবি : সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্রবাহী যানের পাশে এক সেনা। ছবি : সংগৃহীত

ইসরায়েলকে নিশানা করে হামলা চালিয়েছে ইরান। তবে ইরানের ছোড়া অরেক ড্রোনই ভূপাতিত করছে জর্ডান। ফলে দেশটিকে পরবর্তী টার্গেট হিসেবে দেখছে তারা। রোববার (১৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া অনেক জর্ডানের বিমান থেকে ভূপাতিত করা হয়েছে। উত্তর ও মধ্য জর্ডানের আকাশে ইরানের এসব ড্রোন ভূপাতিত করা হয়।

দুটি আঞ্চলিক নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, জেরুজালেমের দিকে ছুটতে থাকা ইরানের ড্রোনগুলোকে জর্ডান উপত্যকার জর্ডানি অংশে দেশটির বিমান ভূপাতিত করেছে।

অপর একটি সূত্র জানিয়েছে, সিরিয়া-ইরাক সীমান্তেও ইরানের অনেক ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সামরিক সূত্রের বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, প্রতিশোধমূলক হামলার সময়ে ইসরায়েলের প্রতি জর্ডানের সমর্থনের বিষয়টি নজর রাখছে ইরান। দেশটি ‘পরবর্তী টার্গেট’ হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একটি সামরিক সূত্র জানিয়েছে, ইসরায়েলে শাস্তিমূলক হামলার সময় জর্ডানের পদক্ষেপ তারা পর্যবেক্ষণ করেছে। দেশটি যদি ইসরায়েলকে আরও সমর্থন দিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেয় তাহলে তারা পরবর্তী টার্গেট হবে।

উল্লেখ্য, শনিবার রাতে অপারেশন ট্রু প্রোমিজ নামে সামরিক অভিযান শুরু করে ইরান। এ প্রতিক্রিয়া সীমিত ও নির্ধারিত হবে বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, ইরান কী করতে সক্ষম তার সামান্য চিত্র দেখাল মাত্র। এটা এমন একটি দৃশ্য যা কখনো কেউ দেখেনি।

এমন হামলার পরেই পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, একই সঙ্গে ইসরায়েলের প্রতিও সতর্কবার্তা দিয়ে রেখেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসির এক কমান্ডার জানান, ইসরায়েল যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তার চেয়েও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১২

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৭

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৮

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৯

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

২০
X