কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:১৪ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় শিশু মৃত্যুর সংখ্যা শুনে আঁতকে উঠছেন অনেকে

গাজায় ইসরায়েলি হামলায় ১৩ হাজার আটশ'র বেশি শিশুর মৃত্যু ঘটেছে। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় ১৩ হাজার আটশ'র বেশি শিশুর মৃত্যু ঘটেছে। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজার অন্তত ১৩ হাজার ৮০০ শিশুর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। গাজা উপত্যকায় যে গতি ও মাত্রায় ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তা বিস্ময়কর বলেও মন্তব্য করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।

তিনি বলেছেন, গাজা উপত্যকার শিশুরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এরইমধ্যে ইসরায়েলি হামলায় গাজায় ১৩ হাজার ৮০০ এর বেশি শিশুর মৃত্যু ঘটেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩৩ হাজার ৮৯৯ জনেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং ৭৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। প্রায় ৮ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং তাদের বের করার চেষ্টা এখনও চলছে। গাজা যুদ্ধে মৃত ও আহতদের ৭৩ শতাংশই নারী ও শিশু।

১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকের পরিকল্পনায় বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে আজকের ইসরায়েল নামক রাষ্ট্রটি তৈরি করা হয় এবং ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনিরা শুরু থেকেই অবৈধ ও বর্ণবাদী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিজ ভূখণ্ডে টিকে থাকার লড়াই করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X