কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৪:২৫ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি যুবকের গাড়িচাপায় নিহত ২ ইসরায়েলি সেনা

ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে গাড়িচাপায় দখলদার ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনি এক যুবক ইসরায়েলি সেনাদের চেকপয়েন্টে তার গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দিলে ওই দুই সেনা চাপা পড়ে। বৃহস্পতিবার (৩০ মে) টাইমস অব ইসরায়েল এ ঘটনা নিশ্চিত করেছে।

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সহিংসতা বেড়েছে পশ্চিম তীরে। ইসরায়েলি সেনারা জঙ্গিবাদ দমনের নামে সেখানে নিয়মিত হামলা চালাচ্ছে। এসব হামলায় নিহত হয়েছে ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুস শহরের কাছে আওয়ার্তা চেকপয়েন্টে এ গাড়িচাপার ঘটনা ঘটে। ইসরায়েলি ওয়েবসাইট ওয়াল্লা জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটকের জন্য দখলদার ইসরায়েল বিমান ও বিশেষ বাহিনী মোতায়েন করেছে।

গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাড়িচাপায় ইহুদিবাদী সেনা হত্যার ঘটনাকে বীরত্বপূর্ণ অভিযান বলে প্রশংসা করেছে। হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলি শত্রুরা যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে এই গাড়িচাপার ঘটনা।

অধিকৃত ফিলিস্তিনজুড়ে ইসরায়েলি সেনাদের হত্যাকাণ্ড ও নিপীড়নের প্রতিক্রিয়ায় হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ পরিচালনা করে। এরপর অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলবিরোধী লড়াই জোরদার হয়েছে। এতে মৃত্যুবরণ করেছেন শত শত ফিলিস্তিনি।

এদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৩৬ হাজার ১৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১০

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১১

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১২

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৫

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৬

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৭

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৮

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৯

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

২০
X