বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১০:২০ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

টাইটানিকের কাছে মিলল অজ্ঞাত জাহাজের ধ্বংসাবশেষ

নিখোঁজ ডুবোযানের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত
নিখোঁজ ডুবোযানের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

অনুসন্ধান চলাকালে টাইটানিকের কাছে একটি ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করেছে মার্কিন কোস্টগার্ড। এ নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলন করবে তারা। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, হরাইজন আর্কটিকের একটি যান টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে সমুদ্রের তলদেশে একটি ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবিসি নিউজের বিজ্ঞানবিষয়ক সংবাদদাতা জোনাথন অ্যামোস বলছেন, ‘এটি কিছু হতে পারে, বা কিছু নাও হতে পারে। তবে মার্কিন কোস্টগার্ড গত কয়েকদিন খুব বেশি কিছু বলেনি। তাই এ বিষয়ে তাদের এমন তথ্য তাৎপর্যপূর্ণ হতে পারে।’

জোনাথন আরও বলেন, ‘বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার সময় অনেকেই উদ্বিগ্ন ছিলেন যে নিখোঁজ ডুবোযানটি হয়তো বিস্ফোরণের শিকার হয়েছে।’

এর আগে গত মঙ্গল ও বুধবার ডুবোযানটি থেকে দুবার আওয়াজ শোনার কথা জানায় মার্কিন কোস্টগার্ড। দুবারই কানাডার পি-থ্রি বিমান এ শব্দ শনাক্ত করে। পি-থ্রি মডেলের এ ওরিয়ন স্পটার বিমানটি যে কোনো ধরনের বস্তু শনাক্তের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এতে রয়েছে ইনফ্রারেড, দীর্ঘ পাল্লার ইলেকট্রো-অপটিক্যাল ক্যামেরা ও বিশেষ ইমেজিং রাডার।

গত রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাগরের তলদেশে যাওয়ার পৌনে দুই ঘণ্টা পর ডুবোযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় ডুবোযানে ৯৬ ঘণ্টার অক্সিজেন ছিল।

ডুবোযানে থাকা নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান, যুক্তরাজ্যের ধনকুবের হ্যামিশ হার্ডিং, ফরাসি সাবমার্সিবল পাইলট পল হেনরি ও টাইটানিক অভিযান সংস্থার সিইও স্টকটন রাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X