কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৮:৪৯ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ
ব্রিকস সম্মেলনে পুতিন

বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্য শেষ হবে

জোহানেসবার্গে ভিডিও কলে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
জোহানেসবার্গে ভিডিও কলে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্যের দিন শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রথম দিনে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কারণে পুতিন সম্মেলনে উপস্থিত হতে পারেননি। এ জন্য ভিডিও কলের মাধ্যমে তিনি শীর্ষ এই সম্মেলনে বক্তব্য রাখেন।

পুতিন বলেন, এই জোটের সদস্যরা ডলার বাদ দিয়ে জাতীয় মুদ্রায় বাণিজ্য করার বিষয় নিয়ে আলোচনা করবে। আর তাতে ব্রিকসের ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোজার আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রায় ৫০টি দেশের নেতারা উপস্থিত হয়েছেন।

সৌদি আরবের প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফারহান বিন ফয়সাল। একই সঙ্গে ব্রিকস দেশগুলো (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট) বিশ্বের মোট জনসংখ্যার ৪০ ভাগের প্রতিনিধিত্ব করছে।

এদিকে পুতিনের ডলার প্রত্যাখ্যান সত্ত্বেও, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দ্য সিলভা বলেছেন, ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করার জন্য অভিন্ন ব্রিকস বাণিজ্য মুদ্রা চালু করা হবে একমাত্র লক্ষ্য।

তিনি বলেন, আমরা জি-৭, জি২০ বা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হতে চাই না। আমরা শুধু নিজেদের সংগঠিত করতে চাই।

ইন্দোনেশিয়াকে সম্ভাব্য নতুন সদস্য হিসেবে উল্লেখ করে লুলা আরও বলেন, দেশটি জোটে অন্যান্য দেশের যোগদানের পক্ষে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X