কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইন পুলিশের নগ্ন ছবি ধারণ, জরিমানা গুগলের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক আর্জেন্টাইন পুলিশ সদস্য নগ্ন অবস্থায় তার বাড়ির উঠানে আমোদ-প্রমোদে মেতে ছিলেন। গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় এ দৃশ্য ধারণ হয়। এরপর ওই আর্জেন্টাইন তার নগ্নতা প্রকাশের অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তাকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেনে।

এএফপির বরাতে মালয়-মেইল জানায়, ২০১৭ সালে আর্জেন্টিনার ছোট্ট এক শহরে গুগল মানচিত্র আপডেটের কাজ করছিল। প্রযুক্তি জায়ান্টের সেই বিশেষ ক্যামেরায় ধরা পড়ে সেই ব্যক্তির নগ্ন দৃশ্য। এরপর সেটি আপগ্রেডেশনে অনলাইনজুড়ে ছড়িয়ে পড়ে। এতে তার মর্যাদার হানি হয়েছে অভিযোগ করে গুগলের কাছ থেকে অর্থ দাবি করে।

এমনকি তার বাড়ির নম্বর এবং রাস্তার নামও ঘোলা না করে প্রকাশ করা হয়। তখন অভিযোগটি আর্জেন্টিনার টিভিতে প্রচারিত হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল।

লোকটি দাবি করেন, ছবি প্রকাশের ফলে তাকে কর্মক্ষেত্রে এবং তার প্রতিবেশীদের মধ্যে উপহাসের পাত্র হতে হয়। যা তার সামাজিক মর্যাদা নষ্ট করে।

কিন্তু মামলায় নানা বাধার সম্মুখীন হন তিনি। গত বছর আদালত তার ক্ষতিপূরণের দাবি খারিজ করে দেয়। রায় বলেছিল, তার বাড়ির বাগানে অনুপযুক্ত পরিস্থিতিতে ঘুরে বেড়ানোর জন্য কেবল তিনি নিজেকেই দায়ী করা উচিত।

গুগল আদালতে দাবি করেছে, ঘেরের প্রাচীর যথেষ্ট উঁচু ছিল না। তাই ছবিটি ধারণ হয়ে যায়। এটি তাদের দোষ নয়।

তবে আপিল বিচারকরা এই সিদ্ধান্তে উপনীত হন যে, লোকটির মর্যাদা স্পষ্টতই লঙ্ঘিত হয়েছে এবং তাকে আর্জেন্টাইন পেসোতে প্রায় ১২,৫০০ মার্কিন ডলার (৫২,৭৩১ রিঙ্গিত) অর্থ প্রদান করা উচিত। এ অর্থ প্রদানে গুগলকে নির্দেশ দেন আদালত।

আদালত রায়ে বলেন, এতে এমন একজন ব্যক্তির ছবি জড়িত যা কোনো পাবলিক স্থানে নয় বরং তাদের বাড়ির সীমানার মধ্যে তোলা হয়। গড় আকারের ব্যক্তির চেয়ে লম্বা বেড়ার পিছনে ধারণ করা হয়েছে। স্পষ্টতই এটি গোপনীয়তার উপর আক্রমণ।

বিচারকরা বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে এই ক্ষেত্রে অন্যের জীবনে ইচ্ছাকৃত অনুপ্রবেশ করা হয়েছে। গুগল এই গুরুতর ভুলের জন্য দায় এড়াতে পারে না। বাদীর বাড়িতে ব্যক্তিগত ক্ষেত্রে অনুপ্রবেশ করে তার মর্যাদাকে ক্ষুণ্ন করা হয়েছে। কেউই তাদের জন্মের দিনটিকে বিশ্বের সামনে উন্মুক্ত দেখাতে চায় না।

বিচারকরা গুগলের নীতির দিকে ইঙ্গিত করেছেন, স্ট্রিট ভিউয়ের জন্য ছবি তোলা মানুষ এবং যানবাহনের সম্মুখভাগ-নম্বর প্লেট ঝাপসা করে দেওয়া হয়। তৃতীয় পক্ষের ক্ষতি এড়ানোর কর্তব্য প্রতিপালনে এমনটি করা হয়। কিন্তু বাদীর ক্ষেত্রে তা ঘটেনি। এই ক্ষেত্রে তার মুখ দৃশ্যমান ছিল, তার সম্পূর্ণ নগ্ন শরীর দৃশ্যমান ছিল। এটি এমন একটি ছবি যা প্রতিরোধ করা উচিত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১০

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১১

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১২

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৩

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৪

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৫

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৬

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৮

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৯

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

২০
X