কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে অস্ট্রেলিয়ার সংসদ থেকে বেরিয়ে গেল বিরোধীরা

সোমবার অস্ট্রেলিয়ার সংসদ থেকে বেরিয়ে যান বিরোধীদল গ্রিনস পার্টির সদস্যরা। ছবি : সংগৃহীত
সোমবার অস্ট্রেলিয়ার সংসদ থেকে বেরিয়ে যান বিরোধীদল গ্রিনস পার্টির সদস্যরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ ৩১তম দিনে গড়িয়েছে। গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে। এত কিছু হলেও এখন পর্যন্ত ইসরায়েলি হামলার নিন্দা বা গাজায় যুদ্ধবিরতি আহ্বান জানায়নি অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন সরকার। এ নিয়ে সোমবার (৬ নভেম্বর) সংসদের প্রশ্নোত্তর পর্বে বিরোধীদল গ্রিনস পার্টির সিনেটেরদের তোপের মুখে পড়ে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যরা। এমনকি অধিবেশনের একপর্যায়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে সংসদ থেকে বেরিয়ে যায় বিরোধীরা।

সোমবার ওয়াকআউটের নেতৃত্ব দেন গ্রিনস পার্টির উপনেতা মেহরিন ফারুকি। সংসদ থেকে মেহরিন ফারুকি বেরিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে গ্রিনস পার্টির আরও ১০ সদস্যও বেরিয়ে যান।

ওয়াকআউটের আগে সরকারের বাণিজ্যমন্ত্রী ডন ফারেলের কাছে গাজায় মানবিক কারণে যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে অস্ট্রেলিয়া কেন ভোটদানে বিরত ছিল, তা জানতে চান মেহরিন ফারুকি। মেহরিন ফারুকির এমন প্রশ্নের জবাবে লেবার পার্টির এই মন্ত্রী জানান, প্রস্তাবটি অসম্পূর্ণ ছিল। কেননা এতে গত ৭ অক্টোবরের হামলায় জড়িত হামাসের নাম নেওয়া হয়নি।

গত ২৭ অক্টোবর গাজায় মানবিক কারণে যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে জর্ডান প্রস্তাব পেশ করলে তা ১২০ দেশের ভোট পেয়ে পাস হয়। তবে এই প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল অস্ট্রেলিয়াসহ ৪৫টি দেশ।

সংসদে দাঁড়িয়ে মেহরিন ফারুকি বলেন, ইসরায়েল গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে। এটা আপনারা শুধু দেখেই যাচ্ছেন। আপনারা ইসরায়েলের নিন্দা করছেন না। অবিলম্বে সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানাতে অস্বীকার করছেন। আমরা এখানে আর বসে থাকতে পারেনি।

তিনি আরও বলেন, এভাবে এড়িয়ে গেলে যুদ্ধাপরাধ বন্ধ হবে না। আজ আমরা দেশের জনগণের প্রতিবাদ সংসদে নিয়ে এসেছি। ফ্রি, ফ্রি প্যালেস্টাইন।

সংসদ থেকে বেরিয়ে সামাজিক মাধ্যম এক্সে আরেকটি পোস্ট শেয়ার করেন মেহরিন ফারুকি। সেখানে তিনি বলেছেন, লাখ লাখ অস্ট্রেলীয় নাগরিকের মতো আমরা গাজায় ইসরায়েলি গণহত্যায় প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানিতে স্তম্ভিত, আতঙ্কিত ও ক্ষুব্ধ।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি হামলায় মাত্র ৩০ দিনে গাজায় প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় ৪ হাজার শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও হাজার হাজার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

১০

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১

নামাজরত মুসল্লির মৃত্যু

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৩

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৪

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৫

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৬

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৭

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৮

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

২০
X