কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বব্যাংক থেকে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

পাকিস্তানের পতাকা ও বিশ্বব্যাংক ভবন। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা ও বিশ্বব্যাংক ভবন। ছবি : সংগৃহীত

পাকিস্তানকে বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি জানিয়েছে, দেশটিতে প্রতিশ্রুতি দেওয়া ৬০ কোটি ডলারের ঋণ বাতিল সহায়তা বাতিল করা হয়েছে। এ ছাড়া চলতি বছরে বাজেটে কোনো ধরনের সহায়তা পাবেন দেশটি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বিদ্যুৎ ক্রয় চুক্তি সংশোধনসহ ইসলামাবাদ ঋণ পাওয়ার জন্য কিছু প্রধান শর্ত বাস্তবায়ন করতে পারেনি। ফলে বিশ্বব্যাংক দেশটিকে ৬০ কোটি ডলারের বেশি বাজেট সহায়তা ঋণ বাতিল করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি অর্থবছরে পাকিস্তানকে নতুন করে আর কোনো বাজেট সহায়তা ঋণ প্রদান করবে না বিশ্বব্যাংক। ফলে বাজেটে দেশটি আরও নতুন ২ বিলিয়ন ডলার প্রাপ্তির যে আবেদন করতে চলেছিল তাও বাদ হয়ে গেল। এতে করে বাজেটে বড় ধাক্কা খেতে পারে দেশটি।

সরকারি সূত্র জানিয়েছে, সাশ্রয়ী ও ক্লিন এনার্জি প্রোগ্রামের অধীনে ৫০ থেকে থেকে ৬০ কোটি ডলারের ঋণ বাতিল করেছে। এটি পেস-২ নামে পরিচিত। এ প্রকল্পে প্রাথমিকভাবে বিশ্বব্যাংক ৫০ কোটি ডলার দিতে সম্মত হয়েছিল।

২০২১ সালের জুন মাসে বিশ্বব্যাংক এ প্রোগ্রামের অনুমোদন দেয়। এর অধীনে প্রথম কিস্তিও প্রদান করেছিল সংস্থাটি। তবে দ্বিতীয় ধাপে সিপিইসির অধীনে স্থাপিত চীনা পাওয়ার প্ল্যান্টসহ সব বিদ্যুৎ উৎপাদনকারীর (আইপিপি) সঙ্গে স্বাক্ষরিত চুক্তির অনুলিপি বিশ্বব্যাংককে প্রদান করতে বলা হয়। চীনের আপত্তির কারণে এ চুক্তির কোনো তথ্য সংস্থাটিকে দেয়নি দেশটি।

পাকিস্তানে বর্তমানে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৬৫ থেকে ৭০ রুপি। ফলে এটি দরিদ্র থেকে মধ্যবিত্ত সবার নাভিশ্বাসের কারণ হয়ে উঠেছে। বিদ্যুতের দাম কমাতে ইসলামাবাদ বেসকরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এতে কোনো সুফল দেখা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ২০

এটিএম বুথের টাকা লুট, ‘পরকীয়া প্রেমিকাকে’ বিয়ে করতে গিয়ে ধরা

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০-এ অলআউট বাংলাদেশ

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে সমাবেশের ঘোষণা

‘কসাই শামীম’ গ্রেপ্তার

হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রযুক্তিমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১০

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

১১

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

১২

পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি

১৩

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পেছনে মেসিরা?

১৪

ঐচ্ছিক অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম, পিএস বরখাস্ত

১৫

পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪০

১৭

সংসদ সদস্য বাচ্চুকে সর্তক করল জামায়াত 

১৮

নির্বাচনের আগে অডিও ফাঁস নিয়ে বিতর্ক, যা বললেন জয় চৌধুরী

১৯

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

২০
X