কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১২:২৪ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
পারমাণবিক সংঘাতের শঙ্কা

ভারত কি পাকিস্তানে হামলা চালাবে?

কাশ্মীরের মতো একটি স্পর্শকাতর অঞ্চলে হামলা এবং এর প্রতিক্রিয়ায় যে কোনো সামরিক পদক্ষেপ ভারত-পাকিস্তানের মধ্যে ভয়াবহ সংঘাত ডেকে আনতে পারে। ছবি : এপি
কাশ্মীরের মতো একটি স্পর্শকাতর অঞ্চলে হামলা এবং এর প্রতিক্রিয়ায় যে কোনো সামরিক পদক্ষেপ ভারত-পাকিস্তানের মধ্যে ভয়াবহ সংঘাত ডেকে আনতে পারে। ছবি : এপি

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় ভারতের প্রতিক্রিয়ায় দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের শঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছে। হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিলেও এখন পর্যন্ত দিল্লি কোনো প্রমাণ উপস্থাপন করেনি। কিন্তু ভারতের সেনাবাহিনী ও সরকারের কড়া পদক্ষেপে এ প্রশ্ন জোরালো হচ্ছে—এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়াবে? শেষ পর্যায়ে কি পারমাণবিক অস্ত্রের ব্যবহার পর্যন্ত গড়াতে পারে?

হামলার পর পরই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, কেবল সন্ত্রাসীদের নয়, তাদের পেছনের পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এরপর থেকেই সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপার, এমনকি ভারত একতরফাভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণাও দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের মধ্যকার উত্তেজনা যত বাড়ছে, ততই বাড়ছে ‘মিসক্যালকুলেশন’ বা ভুল হিসাবের আশঙ্কা। উভয় দেশের কাছে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র থাকায় সংঘাত সীমিত না থেকে বিস্তৃত আকারও নিতে পারে।

ভারতের সামরিক ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন বিবিসিকে বলেন, ২০১৬ ও ২০১৯ সালে সীমিত পরিসরে হামলা চালিয়ে ভারত প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছিল। এবারের ঘটনাও হয়তো সে পথেই যাবে। এখন ভারতের প্রতিক্রিয়ার মাত্রা হবে কতটা ক্যালিব্রেটেড বা নিয়ন্ত্রিত—সেটাই দেখার বিষয়। তার মতে, ভারত সরকার এমন একটি বার্তা দিতে চাইবে যাতে পাকিস্তান ও দেশের জনগণ দুই পক্ষই বোঝে, ভারত কঠোর ও সক্ষম।

তিনি বলেন, কিন্তু ভুল হিসাবের ঝুঁকি সবসময় থাকে। একপক্ষ একটু বেশিই প্রতিক্রিয়া দেখালে, অপরপক্ষও পাল্টা প্রতিক্রিয়া দিতে বাধ্য হয়—এভাবে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।

এর আগে ২০১৬ সালে উরি হামলার পর ভারত সীমান্ত পার হয়ে পাকিস্তান-শাসিত কাশ্মীরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায়। এরপর ২০১৯ সালের পুলওয়ামা বিস্ফোরণের পর ভারত পাকিস্তানের ভেতরে বালাকোটে বিমান হামলা চালায়। ওই ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও বিমান হামলা চালায় এবং ভারতীয় পাইলট আভিনন্দন বন্দি হন। এই দুই ঘটনার মতোই বর্তমান পরিস্থিতিতে ‘সীমিত প্রতিশোধ’ এর সম্ভাবনা তৈরি করেছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ২০১৬ ও ২০১৯ সালে ভারত প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যে ‘স্ট্যান্ডার্ড’ বা ‘মানদণ্ড’ তৈরি করেছে, এখন যদি সেই মানদণ্ডের চেয়ে কম কিছু করে, তাহলে তা জনগণের চোখে দুর্বলতা হিসেবে দেখা যেতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, যেহেতু নিহতরা বেসামরিক নাগরিক, আর ঘটনায় প্রাণহানির সংখ্যা অনেক বেশি—তাই ভারতীয় জনগণের ভেতর প্রতিশোধের চাপ বাড়বে।

তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হলো উভয় দেশই পারমাণবিক শক্তিধর। কুগেলম্যান সতর্ক করে বলেন, এ ধরনের প্রতিক্রিয়া থেকে দুই দেশের মধ্যে বড় সংঘর্ষ তৈরি হতে পারে, এবং সেটা পরমাণু সংঘাতের দিকেও গড়াতে পারে—যদিও দুই পক্ষই তা চাইবে না।

মাইকেল কুগেলম্যান বলেন, ভারত কিছুটা সীমিত আকারে পাল্টা আঘাত হানতে পারে, কিন্তু পাকিস্তান তা কীভাবে গ্রহণ করবে সেটাই মূল প্রশ্ন। কারণ প্রতিটি প্রতিক্রিয়ায় পরবর্তী প্রতিক্রিয়ার ঝুঁকি আছে।

অনেকেই আশঙ্কা করছেন, যুদ্ধ শুরু হলে তা হয়তো দ্রুতই বন্ধ হয়ে যাবে, কিন্তু বিপদ হলো—যুদ্ধ একবার শুরু হলে তা কতোদূর যাবে, তা কেউ জানে না।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি বলেন, ভারতের সীমিত পরিসরের স্ট্রাইক যদি হয়, তাহলে পাকিস্তান হয়তো প্রতিশোধে যাবে না। কিন্তু যদি তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার পায়, তবে পাকিস্তানের ওপর পাল্টা চাপ বাড়বে। তখন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাবে।

বিবিসির তথ্য অবলম্বনে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১১

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১২

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৫

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৬

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৭

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৮

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৯

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

২০
X