কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারত চাইলেই পাকিস্তানকে কারবালা বানাতে পারবে না’

ভারত-পাকিস্তানের সিন্ধু পানি চুক্তি একটি আন্তর্জাতিক স্বীকৃত চুক্তি, যা বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে স্বাক্ষরিত হয়েছিল। ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তানের সিন্ধু পানি চুক্তি একটি আন্তর্জাতিক স্বীকৃত চুক্তি, যা বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে স্বাক্ষরিত হয়েছিল। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একতরফাভাবে দোষারোপ করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে অন্যতম হলো দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত। ভারতের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সিনেটর ইরফান।

তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি একটি আন্তর্জাতিক স্বীকৃত চুক্তি, যা বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে স্বাক্ষরিত হয়েছে। কোনো দেশ একতরফাভাবে এ চুক্তি থেকে সরে আসতে পারে না। ভারতের এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (২৮ এপ্রিল) পাকিস্তানভিত্তিক সম্প্রচারমাধ্যম জিও টিভি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিনেটর ইরফান হুঁশিয়ারি দিয়ে বলেন, তোমরা পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ করে আমাদের কারবালা বানাতে পারবে না। তিনি ভারতকে আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি সম্মান জানাতে আহ্বান জানান।

এদিকে, কাশ্মীরে ভারতের মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও তীব্র প্রতিক্রিয়া জানান পাকিস্তানের আরেক নেতা সিদ্দিকী। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৯০ হাজার কাশ্মীরি শহীদ হয়েছেন এবং অঞ্চলটিতে প্রায় ৯ লাখ ভারতীয় সৈন্য মোতায়েন রয়েছে।

সিদ্দিকী অভিযোগ করেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ডেমোগ্রাফি পরিবর্তনের জন্য কাশ্মীরে মুসলিমদের সম্পত্তি জোরপূর্বক দখল করে সেখানে অমুসলিমদের পুনর্বাসন করা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে সিদ্দিকী বলেন, মোদি আরএসএসের আদর্শিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিনি ‘গুজরাটের কসাই’ হিসেবে পরিচিত। তার শাসনামলে ভারত এক ‘হত্যাকাণ্ডের ময়দানে’ পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

পাকিস্তানি নেতারা আরও সতর্ক করে বলেন, শত্রু পক্ষ চতুর এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারে। তবে পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে তা শক্ত হাতে এবং দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১১

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৩

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৪

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৫

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৭

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৮

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৯

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

২০
X