স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০২:৪১ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারত যেন মুখোমুখি না হয় পাকিস্তানের—সাবেক পাক ক্রিকেটারের প্রার্থনা

ভারত-পাকিস্তান ম্যাচ হোক চান না বাসিত আলী। ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচ হোক চান না বাসিত আলী। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর থেকেই পাকিস্তানের ক্রিকেটে যেন অস্থিরতা। সিরিজের প্রথম ওয়ানডে জিতে নেওয়ার পর টানা দুই ম্যাচ হেরে গেল বাবর-রিজওয়ানরা। বিশেষ করে তৃতীয় ওয়ানডেতে মাত্র ৯২ রানে গুটিয়ে যাওয়া—পাকিস্তানের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে (২০২ রানে) পরাজয়ের লজ্জা দিয়েছে দলটিকে। আর এ ধাক্কাই এবার এশিয়া কাপের আগে শঙ্কা জাগিয়েছে সাবেক তারকা বাসিত আলীর মনে।

বাসিত আলীর ভাষায়, ‘আমি প্রার্থনা করি ভারত যেন এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি না হয়, যেমনটা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে করেছিল। কারণ ভারত এদের এত খারাপভাবে হারাবে যে আপনারা ভাবতেও পারবেন না।’ তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের কাছে হারলে দেশে কেউ খুব একটা মাথা ঘামাবে না। কিন্তু ভারতের কাছে হারলেই সবার মাথা গরম হয়ে যাবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে শুরু থেকেই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং। প্রথম তিন ওভারের মধ্যেই সাজঘরে ফেরেন ওপেনার সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান—তিনজনই শূন্য রানে। তারকা ব্যাটার বাবর আজম করতে পারেন মাত্র ৯ রান, সর্বোচ্চ ৩০ রান আসে সালমান আগার ব্যাট থেকে। মাত্র ২৯.২ ওভারে গুটিয়ে যায় ইনিংস। ক্যারিবীয় পেসার জেডেন সিলস ছিলেন অপ্রতিরোধ্য—৬ উইকেট মাত্র ১৮ রানে।

তবে ওয়ানডের এই ব্যর্থতার আগে টি-টোয়েন্টি সিরিজে কিন্তু উজ্জ্বল ছিল পাকিস্তান। সালমান আগার নেতৃত্বে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা। তাই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তন আসতে পারে। বাবর আজম ও রিজওয়ান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি, এবং এই ধারা এশিয়া কাপেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচ এখনো কয়েকদিন দূরে, কিন্তু পাকিস্তানি শিবিরে চাপটা আগেই শুরু হয়ে গেছে—কারণ এই দ্বৈরথ কেবল একটি খেলা নয়, বরং মর্যাদা, ইতিহাস আর আবেগের লড়াই।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১০

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১১

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১২

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৫

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৬

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৭

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৮

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৯

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

২০
X