কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চলমান উত্তেজনা নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারত-পাকিস্তানের আলাপ

ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার পতাকা। ছবি : সংগৃহীত
ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার পতাকা। ছবি : সংগৃহীত

চলমান উত্তেজনা নিয়ে দক্ষিণ কোরিয়ার যোগাযোগ করেছে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার (১ মে) জিওটিভি নিউজ ও এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউলের সাথে টেলিফোনে আলাপ করেন। দার ভারতের ভিত্তিহীন প্রচারণা ও একতরফা পদক্ষেপ থেকে উদ্ভূত ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে চো-এর সাথে আলোচনা করেন।

ইশাক দার ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সব শুনে দক্ষিণ কোরিয়ার মন্ত্রী কূটনীতির মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান ও আঞ্চলিক শান্তি নিশ্চিত করার উপর জোর দেন। উভয় নেতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে সহযোগিতা বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সম্মত হন।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউলের সাথে টেলিফোনে কথা বলেছেন। তিনি চো-কে আন্তঃসীমান্ত সহায়তা পেয়ে ভারতে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে বর্ণনা দেন। এ সময় কাশ্মীর হামলায় দক্ষিণ কোরিয়ার দুঃখ প্রকাশ এবং ভারতের পাশে থাকায় চো-কে ধন্যবাদ দেন জয়শঙ্কর।

প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে।

এমন সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একযোগে ফোন করেছেন ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতাদের। দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) রাতে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম টিআরটি গ্লোবালের পৃথক প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X