কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় নেতাদের বরণে প্রস্তুত কক্সবাজার, এনসিপির পদযাত্রা আগামীকাল

কক্সবাজারে সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। ছবি : কালবেলা
কক্সবাজারে সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। ছবি : কালবেলা

দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ আগামীকাল শনিবার। সেখানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারাসহ অনেকেই। শুক্রবার রাতেই কক্সবাজারে পৌঁছবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এসব জুলাই যোদ্ধাদের বরণ করতে সমুদ্রশহর কক্সবাজারে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে কালবেলাকে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন। তিনি জানান, এটা কক্সবাজার, রাজনৈতিকভাবে এনসিপির জন্য উর্বর ভূমি। এটা আন্তর্জাতিক শহর। আশা করি, এখানে গোপালগঞ্জের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হবে না। ১৮ জুলাই রাতেই কেন্দ্রীয় নেতাদের বিশাল বহর সড়কপথেই কক্সবাজারে পৌঁছবে।

এদিকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা এনসিপি।

জুলাই পদযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন, সব উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণঅভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক হল ময়দানে গিয়ে জনসভায় রূপ নেবে।

তিনি বলেন, আগামীকাল ১৯ জুলাই দুপুর ২টায় কক্সবাজার পাবলিক হল মাঠে ঐতিহাসিক সমাবেশে জাতীয় নেতারা বক্তব্য দেবেন। এরই মধ্যে এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় হয়েছে। আশা করি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

ওমর ফারুক আরও বলেন, কেন্দ্রীয় নেতারা কক্সবাজার আসার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।

এ সময় কক্সবাজার এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X