কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে কেন বাঘ ও সিংহ পুষছেন অনেকে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, বিশেষ করে লাহোরের উপকণ্ঠে সম্প্রতি এক অদ্ভুত সংস্কৃতির উত্থান ঘটেছে। সাধারণ মানুষ যেমন পোষে কুকুর-বিড়াল, সেভাবেই এই শহরের বহু ব্যক্তি বাঘ, সিংহ, চিতা কিংবা জাগুয়ার পুষছেন। কারও কারও বাড়িতে রয়েছে একাধিক বড় বিড়াল প্রজাতির প্রাণী, যাদের অনেকেই অবৈধভাবে প্রজনন করিয়ে বিক্রি করছেন।

লাহোরের কাছে এমনই এক ফার্ম পরিচালনা করেন ফায়াজ আহমেদ, যিনি গত এক দশকে দেশে সবচেয়ে বড় বেসরকারি সিংহ-বিক্রেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার খামারে রয়েছে ২৬টি সিংহ-বাঘসহ বিভিন্ন প্রজাতির প্রাণী। বৃষ্টিতে কাদা জমে গেলেও, পশুরা তার কাছে এসে শান্তভাবে খাবার খায়- এমনটাই দাবি করেন তিনি। তবে সব পশুই যে শান্ত, তা নয়। এক গর্জনকারী সিংহের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটা একটু আক্রমণাত্মক।’

এই প্রবণতা শুধু ফায়াজের মধ্যেই সীমাবদ্ধ নয়। পাকিস্তানে বাঘ-সিংহ পোষা হয়ে উঠেছে সামাজিক মর্যাদা ও রাজনৈতিক আনুগত্যের প্রতীক। ক্ষমতাসীন পিএমএল-এন দলের নির্বাচনী প্রতীকও বাঘ। টিকটক-ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমে এই প্রাণীদের নিয়ে ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পাওয়ার হিড়িকও নতুন করে বাড়িয়ে দিয়েছে চাহিদা।

তবে এই চর্চার বিপজ্জনক দিকও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। লাহোরে একটি পোষা সিংহ ঘরবাড়ির পাঁচিল টপকে পালিয়ে গিয়ে এক নারী ও তার দুই শিশুর ওপর হামলা চালালে জনমনে আতঙ্ক ছড়ায়। এরপরই সরকার কঠোরভাবে পশু নথিভুক্তকরণ ও খামার নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতি প্রাণীর জন্য ৫০ হাজার পাকিস্তানি টাকা দিয়ে নিবন্ধন করতে হবে এবং এক খামারে সর্বোচ্চ ১০টি প্রাণী রাখা যাবে, তাও কেবল দুটি প্রজাতির। নিয়ম ভঙ্গ করলে জরিমানা ও জেল দুই-ই হতে পারে।

সরকারি অভিযান চালিয়ে একাধিক অবৈধ খামার চিহ্নিত করা হয়েছে। লাহোরের এক খামারে দেখা গেছে, খাঁচায় বন্দি পাঁচটি সিংহ শাবক। কিন্তু তাদের মা-বাবার কোনো খোঁজ নেই। বন বিভাগের কর্মকর্তারা সন্দেহ করছেন, মালিক ইচ্ছাকৃতভাবে প্রজনন ঘটিয়ে শাবকগুলো বিক্রি করছিলেন এবং অভিভাবক পশুদের গোপন জায়গায় সরিয়ে রেখেছেন।

বন্যপ্রাণী ও উদ্যান বিভাগের মহাপরিচালক মুবিন ইলাহি বলছেন, শুধু পাঞ্জাবেই এমন কয়েকশ জায়গা রয়েছে যেখানে পশুরা বেআইনিভাবে পোষা হচ্ছে। ইন-ব্রিডিংয়ের কারণে অনেক প্রাণীর মধ্যে জেনেটিক ত্রুটি দেখা দিচ্ছে, যাদের হয়তো পরে মেরে ফেলতে হতে পারে।

এই সংকটের মধ্যে গত বছরের একটি ঘটনাও দৃষ্টান্ত হয়ে উঠেছে- লাহোরে পালানো একটি সিংহকে গুলি করে হত্যা করতে হয়। ফলে বড় প্রাণী পালনের সামাজিক হাওয়া এখন প্রশাসনের কড়া নজরদারির মধ্যে পড়ে গেছে। সরকার যেমন কঠোর হচ্ছে, তেমনি উঠছে প্রশ্ন- বাঘ-সিংহ কি আদৌ ঘরবন্দি রাখার প্রাণী?

সূত্র : বিবিসি

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X