বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে বন্যা সতর্কতা পাঠিয়ে শুভেচ্ছার নিদর্শন দেখালো ভারত

পাকিস্তানে ভয়াবহ বন্যার একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
পাকিস্তানে ভয়াবহ বন্যার একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের দ্বন্দ্ব ও উত্তেজনা সত্ত্বেও পাকিস্তানকে বিরল এক সতর্কবার্তা পাঠিয়েছে ভারত। গতকাল রোববার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাকিস্তান সরকারকে জানানো হয়েছে, জম্মুর তাওয়াই নদীতে বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের বরাতে সরকারি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত ভারত বা পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে এ তথ্য যদি সত্য হয়, তাহলে পেহেলগাম হামলার পর থেকে স্থগিত থাকা সিন্ধু পানিবণ্টন চুক্তি বাদ দিয়ে ভারত প্রথমবার সরাসরি কূটনৈতিক মিশনের মাধ্যমে ইসলামাবাদকে সতর্ক করল। একে অনেকেই শুভেচ্ছার নিদর্শন ও সদিচ্ছার প্রকাশ হিসেবে দেখছেন।

সাধারণত এমন তথ্য দুই দেশের মধ্যে কয়েক দশক পুরোনো সিন্ধু পানি চুক্তির আওতায় পানি কমিশনারদের মাধ্যমে আদান-প্রদান করা হয়। কিন্তু গত ২২ এপ্রিলের পেহেলগাম হামলার পর থেকে চুক্তি স্থগিত রয়েছে। ওই হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন এবং অনেকে আহত হন।

সূত্রের দাবি, ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো সতর্কবার্তার ভিত্তিতেই পাকিস্তানি কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে।

পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি

২৬ জুন থেকে শুরু হওয়া টানা বর্ষণে পাকিস্তানজুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৭৮৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও এক হাজারের বেশি মানুষ।

নিহতদের মধ্যে রয়েছে ২০০ শিশু, ১১৭ নারী এবং ৪৭১ জন পুরুষ। অঞ্চলভিত্তিক হিসাবে— খাইবার পাখতুনখাওয়ায় সর্বোচ্চ ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পাঞ্জাবে ১৬৫ জন, সিন্ধু প্রদেশে ৫১ জন, বেলুচিস্তানে ২৪ জন, পাকিস্তান অধিকৃত গিলগিট-বালতিস্তানে ৪৫ জন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ২৩ জন এবং রাজধানী ইসলামাবাদে আটজন মারা গেছেন।

ভারতের অভ্যন্তরীণ সতর্কবার্তা

ভারতের উত্তরাঞ্চলও এখন ভয়াবহ বর্ষণ ও বন্যার ঝুঁকিতে রয়েছে। জম্মু ও কাশ্মীরের জলশক্তিমন্ত্রী জাভেদ আহমেদ রানা স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঝিলম, রাভি ও তাওয়াই নদীসহ সব উপনদীর পানিপ্রবাহ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৭ আগস্ট পর্যন্ত পাহাড়ি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ, ক্লাউডবার্স্ট, আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এজন্য সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X