কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে গভীর রাতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ১৫

হামলায় বিধ্বস্ত একটি গাড়ি। ছবি : এএফপি
হামলায় বিধ্বস্ত একটি গাড়ি। ছবি : এএফপি

পাকিস্তানে গভীর রাতে বিচ্ছন্নতাবাদীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ হামলা চালানো হয়। বুধবার (৩১ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন বেসামরিক ও চারজন আইনপ্রয়োগকারী সংস্থার এজেন্ট রয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে এ হামলা হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, প্রদেশের মাচ ও কোলপুর কমপ্লেক্সে বিচ্ছিন্নতাবাদীরা এ হামলা চালায়। এতে করে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ ৯ জঙ্গিও রয়েছেন।

আইএসপিআর আরও জানিয়েছে, এ ঘটনার পর তাৎক্ষণিক সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা সেখানে অভিযান চালাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশের কয়েকটি বিচ্ছন্নতাবাদী গোষ্ঠীর অন্যতম প্রধান হলো বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। গোষ্ঠীটি এ হামলার ঘটনা দায় স্বীকার করেছে।

সশস্ত্র এই গোষ্ঠীটির লক্ষ্য পার্বত্য ও খনিজসমৃদ্ধ বেলুচিস্তানের জন্য স্বাধীনতা অর্জন করা। এজন্য প্রদেশটিতে কয়েক দশক ধরে তারা বিদ্রোহ চালিয়ে আসছে। পাকিস্তানের এ প্রদেশটি আয়তনে বৃহত্তম হলেও জনসংখ্যার দিকে দিয়ে ছোট।

প্রদেশের উত্তরে আফগানিস্তান এবং পশ্চিমে ইরান ও আরব সাগরের উপকূলীয় এলাকা। সীমান্তবর্তী এ এলাকায় পাকিস্তানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রসহ অনেক খনিজসম্পদ মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রদেশটিতে সোনাসহ মূল্যবান ধাতু রয়েছে। এ সবের উৎপাদনও সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১০

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১১

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১২

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৩

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৪

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১৫

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১৬

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১৭

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৮

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৯

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

২০
X