কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৫:৫২ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে যা বললেন রুপা হক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ এমপি রুপা হক। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ এমপি রুপা হক। ছবি : সংগৃহীত

ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সৃষ্ট গণজোয়ারে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তার পরবর্তী গন্তব্য নিয়ে নানা গুঞ্জন আর আলোচনা শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রুপা হক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয়সংক্রান্ত রুপা হকের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এতে রুপা হক জানান, আমার সরকারের শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া সমীচীন হবে না। তিনি লিখেন বাংলাদেশের নৈরাজ্যময় অবস্থা নিয়ে জর্জ হ্যারিসন গান গেয়েছেন। গত সপ্তাহে আবার তিনি সঠিক প্রমাণিত হয়েছেন। রুপা হক লেখেন, বাংলাদেশে সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো একই ঘটনার প্রতিফলন দেখা গেল। যেখানে জাতির পিতার ভাস্কর্য গুঁড়িয়ে এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এ সহিংসতা ঢাকা থেকে টাওয়ার হ্যামলেট পর্যন্ত পৌঁছেছে।

রুপা হক ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিয়ানআনমেন স্কয়ারের সঙ্গে তুলনা করে লিখেন, শেখ হাসিনা দেশটির আয়ুষ্কালের বড় একটি অংশই শাসন করেছেন (সর্বত্র তার পিতার ভাস্কর্য ও চিত্রকর্ম স্থাপন নিশ্চিত করেছেন)।

তিনি লিখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যাপক অজনপ্রিয় শাসনামল ও অভিবাসনসংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতরতার নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন কাউকে আশ্রয় দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না, কেননা আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে বিচারের দাবি রয়েছে। বরং অনেক বাংলাদেশি তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত বলে মনে করেন।

এরপর রুপা হক লিখেন, বর্তমানে আমার বাংলাদেশি ভাইবোনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সরকারের বিরুদ্ধে কথা বললেই আর নিপীড়নের ভয়ের সংস্কৃতি নেই। আশা করি সেখানে গণতন্ত্র ফিরবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X