কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শতবর্ষের সম্প্রীতি, পাশাপাশি মসজিদ-মন্দিরে চলছে নামাজ ও পূজা

পাশাপাশি মসজিদ-মন্দির। ছবি : কালবেলা
পাশাপাশি মসজিদ-মন্দির। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে শতবর্ষ ধরে বিরাজ করছে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির। প্রায় ১০০ বছর ধরে এখানে শান্তিপূর্ণভাবে চলছে নামাজ ও পূজা। কোনো দ্বন্দ্ব-সংঘাত ছাড়াই মিলেমিশে বসবাস করছে হিন্দু-মুসলিমরা।

সরেজমিনে দেখা গেছে, শিমরাইল মধ্যপাড়ার সিদ্ধেশ্বরী আশ্রমে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আশ্রমের পাশেই রয়েছে মসজিদ। পূজার সময় ঢাক-ঢোলের বাদ্য বাজলেও আজান শুরু হলে থেমে যায় সব শব্দ। নামাজ শেষে আবার ঢোলের আওয়াজে মুখর হয়ে ওঠে মণ্ডপ। একই আঙিনায় দুই ধর্মের ভিন্ন উপাসনা হলেও নেই কোনো বিরূপতা, বরং বন্ধুত্বপূর্ণ সহাবস্থানই এখানে মূল ভিত্তি।

স্থানীয় মুসল্লি তাজুল ইসলাম ও নাজির আহমেদ জানান, মসজিদটির বয়স প্রায় ১০০ বছর, মন্দিরটির প্রায় ৯০ বছর। আমরা সবাই মিলেমিশে থাকি। সময়মতো নামাজ পড়ি, তারা পূজা করে— এতে কারও কোনো সমস্যা নেই।

স্থানীয় তরুণ তরিকুল ইসলাম বলেন, আমরা সুশৃঙ্খলভাবে ধর্ম পালন করি। আজানের সময় তারা বাদ্যযন্ত্র বন্ধ রাখে, আর আমরা নামাজ শেষে তাদের পূজায় নিরাপত্তায় সহযোগিতা করি।

শিমরাইল মধ্যপাড়া সিদ্ধেশ্বরী আশ্রমের সভাপতি সুমন রায় বলেন, দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় উৎসব। আমরা মন্দিরের পাশে মসজিদের সঙ্গে মিলেমিশে আছি। আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখি।

স্থানীয় তপন দেবনাথ বলেন, দীর্ঘদিন ধরে এখানে পূজা হয়ে আসছে। আগে কিছুটা ভয় থাকলেও এখন শান্তিপূর্ণভাবে পূজা করি। আমাদের পুরোনো মন্দিরের উন্নয়নে সরকারের সহযোগিতা প্রয়োজন।

পুরোহিত সম্পদ চক্রবর্তী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হলো আমাদের মসজিদ ও মন্দির। আজান চলাকালে আমরা নিজেরাই বাদ্যযন্ত্র বন্ধ রাখি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম কালবেলাকে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পাশাপাশি মসজিদ ও মন্দিরে মুসলমানরা নামাজ আদায় করছেন, হিন্দুরা পূজা করছেন। বিগত বছরের মতো এ বছরও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X