কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিতে সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ছবি : সংগৃহীত
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তিচুক্তিটি হামাসের মেনে নেওয়াকে গাজায় যুদ্ধ অবসানে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুক্রবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। খবর এএফপির।

স্টারমার আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব আমাদের আগের চেয়ে শান্তির অনেক কাছে পৌঁছে দিয়েছে।

দ্রুত চুক্তিটি বাস্তবায়ন করতে সব পক্ষকে অনুরোধ জানান তিনি।

শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার ২০ দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। সময়সীমার কয়েক ঘণ্টা আগে হামাস এক বিবৃতিতে আংশিক সম্মতি জানায়। তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হলেও কিছু শর্ত নিয়ে আরও আলোচনার দাবি করেছে।

ট্রাম্প হামাসের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সংগঠনটি স্থায়ী শান্তির পথে এগোচ্ছে।

এর আগে হোয়াইট হাউস প্রকাশিত পরিকল্পনায় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি ফেরত দেওয়া এবং মৃতদের দেহাবশেষ হস্তান্তরের কথা বলা হয়। এর বিনিময়ে ইসরায়েলও গাজার শত শত বন্দিকে মুক্তি দেবে। সূত্র : আল জাজিরা

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X