কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অভিবাসন প্রত্যাশীদের দুঃসংবাদ দিল যুক্তরাজ্য

যুক্তরাজ্যে অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণে এবার পারিবারিক ভিসার শর্ত কঠোর করে ন্যূনতম আয়ের সীমা বাড়িয়েছে৷ ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণে এবার পারিবারিক ভিসার শর্ত কঠোর করে ন্যূনতম আয়ের সীমা বাড়িয়েছে৷ ছবি: সংগৃহীত

অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণে এবার পারিবারিক ভিসার শর্ত কঠোর করেছে যুক্তরাজ্য৷ বাড়ানো হয়েছে ন্যূনতম আয়ের সীমা৷ অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পরিকল্পনার অংশ হিসাবে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ৷

শুক্রবার (১২ এপ্রিল) অভিবাসীদের নিয়ে কাজ করা অনলাইন সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এ বছরের ৫ এপ্রিল থেকে কোনো অভিবাসী যদি তার পরিবারের কোনো সদস্যকে যুক্তরাজ্যে নিয়ে আসতে চান তাহলে তার ন্যূনতম আয় হতে হবে ২৯ হাজার পাউন্ড৷ এই আয় সীমা আগে ছিল ১৮ হাজার ৬০০ পাউন্ড৷ আগামী বছর এটি বাড়িয়ে ৩৮ হাজার ৭০০ পাউন্ডে উন্নীত করা হতে পারে৷

এই সিদ্ধান্ত দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অভিবাসন নিয়ন্ত্রণ পরিকল্পনার অংশ৷ দেশটির করদাতার বোঝা কমাতেই অভিবাসনকে নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছেন তিনি৷

সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে রেকর্ডসংখ্যক অভিবাসী এসেছেন যুক্তরাজ্যে৷ চলতি বছর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ভোটের মাঠে অভিবাসন অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হয়েছে৷ অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে জনমত জরিপে পিছিয়ে আছে ক্ষমতাসীন রক্ষণশীলেরা৷

স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, ‘গণ অভিবাসন একটি ঊর্ধ্ব সীমায় পৌঁছে গেছে৷ ফলে, এমন কোনো সহজ সমাধান বা সহজ সিদ্ধান্ত নেই, যা এই সংখ্যাটিকে ব্রিটিশ জনগণের কাছে গ্রহণযোগ্য মাত্রায় কমিয়ে দিতে পারে৷’

তিনি আরও বলেন, ‘আমরা অদক্ষদের সংখ্যা কমানোর চেষ্টা করছি, যাতে ব্রিটিশ কর্মীদের এবং তাদের মজুরি রক্ষা করা যায়৷ আমরা চাই, যেসব অভিবাসী তাদের পরিবারকে যুক্তরাজ্যে নিয়ে আসবেন তাদের কারণে যেন ব্রিটিশ নাগরিকদের ওপর করের বোঝা চাপাতে না হয়৷’

ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসীদের পরিবারগুলো যেন যুক্তরাজ্যে স্বয়ংসম্পূর্ণ থাকে, কারও ওপর নির্ভর করতে না হয়, তা নিশ্চিত করতেই আয় সীমা বাড়ানো হয়েছে৷ কর্মক্ষেত্র থেকে অর্জিত আয় আর সঞ্চয় মিলিয়েও এই শর্ত পূরণের সুযোগ থাকবে অভিবাসীদের৷

দক্ষ কর্মী হিসেবে ভিসা পাওয়ার শর্তকেও কঠোর করেছে যুক্তরাজ্য৷ গত ডিসেম্বরে দক্ষ কর্মী হিসেবে যুক্তরাজ্যে আসার ন্যূনতম বেতনের হার ৪৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার৷

অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসাবে শিক্ষার্থীদের জন্য কঠোর নীতি এবং ন্যাশনাল হেলথ সার্ভিসের সেবাগ্রহীতা বিদেশিদের সারচার্জ বাড়িয়ে করা হয়েছে ৬৬ শতাংশ৷

জেমস ক্লেভারলি ওই সময় বলেছেন, যুক্তরাজ্যের নিট মাইগ্রেশন কমাতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে৷

২০২২ সালে যুক্তরাজ্যে নিট মাইগ্রেশন রেকর্ডসংখ্যক সাত লাখ ৪৫ হাজারে উন্নীত হয়েছে৷ অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) জানিয়েছেন, ২০২২ সালে নিট মাইগ্রেশন (ব্রিটেন ছেড়ে যাওয়া মানুষ এবং দেশটিতে নতুন করে আসা মানুষের সংখ্যার পার্থক্য) ধারণার চেয়ে অনেক বেশি৷

ওএনএসের ধারণা ছিল, নিট মাইগ্রেশন হবে ছয় লাখ ছয় হাজার৷ কিন্তু শেষ পর্যন্ত সংখ্যাটি এক লাখ ৩৯ হাজার বেড়ে উন্নীত হয়েছে সাত লাখ ৪৫ হাজারে৷ এর আগের বছর অর্থাৎ ২০২১ সালে নিট মাইগ্রেশন ছিল চার লাখ ৮৮ হাজার৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X