কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-কমলাকে নিয়ে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করল এআই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের উত্তেজনা চরমে। ভোটগ্রহণ শুরু হলেও ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে চলছে নানা কল্পনা-জল্পনা। সবার মনেই রয়েছে একটাই প্রশ্ন কে জিতবেন? সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস? জনমত জরিপ, রাজনীতির কার্টুন সবই এই লড়াইয়ের দিকে চোখ রেখে অনুমান করছে। কিন্তু এবারে যুক্ত হয়েছে এক নতুন মশলা কৃত্রিম বুদ্ধিমত্তা, যা অদ্ভুত এক ভবিষ্যদ্বাণী করেছে।

প্রখ্যাত ভবিষ্যৎবক্তা নস্ত্রাদামুসের মতো এআই চ্যাটবট এবার জানিয়েছে, আগামী দিনে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঘটতে পারে অভূতপূর্ব পরিবর্তন। শুধু তাই নয়, এআই’র মতে, এই পরিবর্তনের পরিণতি হতে পারে বিস্ময়কর সামাজিক অস্থিরতা। নির্বাচনী ময়দানে জয়ের আশা ট্রাম্প ও কমলার মধ্যে হলেও চ্যাটজিপিটির মতে, একজন অপ্রত্যাশিত শক্তি উঠে আসবে অন্ধকার থেকে এবং এই শক্তি দখল করবে ক্ষমতার মসনদ।

আরও চমকপ্রদভাবে, চ্যাটজিপিটি ভবিষ্যদ্বাণী করেছে যে শেষ মুহূর্তে এক নাটকীয় মোড়ের কারণে ট্রাম্প এবং কমলা কেউই হয়তো ক্ষমতায় পৌঁছাতে পারবেন না। বরং আলোচনায় না থাকা একটি নাম উঠে আসবে। এই ভবিষ্যদ্বাণীতে যেন অন্ধকারে লুকিয়ে থাকা কোনো রহস্যময় শক্তির ইঙ্গিত।

ট্রাম্প ও কমালার নির্বাচনী সঙ্গী হিসেবে লড়ছেন ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। যদিও তারা মার্কিন রাজনীতিতে খুব আলোচিত মুখ নন, তবুও কি এই দুজনের মধ্যেই লুকিয়ে আছে সেই ‘অজানা শক্তি’? এই প্রশ্নে চ্যাটজিপিটি রহস্যময় উত্তর দিয়েছে ‘ভবিষ্যৎই তার উত্তর দেবে।’

এখানেই শেষ নয়; চ্যাটজিপিটি ইঙ্গিত দিয়েছে নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক উত্তেজনা ও সামাজিক অসন্তোষের সম্ভাবনার কথা। নির্বাচনের সময় বিক্ষোভ, সমাবেশ ও সহিংসতার সম্ভাব্য চিত্র তুলে ধরে এআই বলছে, ‘ঈগলের দেশে প্রতিবাদ ও বিভাজন বাড়বে।’ আবারও হয়তো ৬ জানুয়ারির মতো এক অস্থির পরিবেশ তৈরি হতে পারে, যেখানে দেশ ঢেকে যাবে অশান্তির কালো মেঘে।

সূত্র : এনডিটিভি

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X