কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পাড়ি দিতে পারে হাজার হাজার অভিবাসী

মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা করছেন কয়েক হাজার অভিবাসী। ছবি : সিবিসি নিউজ
মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা করছেন কয়েক হাজার অভিবাসী। ছবি : সিবিসি নিউজ

নির্বাচনী প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম অভিবাসী প্রত্যাবাসন নিশ্চিত করবেন তিনি। এভাবেই অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের জয়ের পর তাই আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের অনেক অভিবাসী।

অভিবাসীরা আশঙ্কা করছেন, যে কোনো সময় তাদের বের করে দিতে পারে ট্রাম্প প্রশাসন। এমন ভয় থেকেই যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এমন ধারণা থেকে কানাডার পুলিশও ইতোমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশটির একজন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প জিতলে কানাডায় অভিবাসীদের ঢল নামতে পারে এমন আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। এ কারণে কয়েকমাস আগে থেকেই তারা প্রস্তুতি নেওয়া শুরু করেন।

পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স জানান, আগামী কয়েক মাসের মধ্যে অভিবাসী প্রত্যাশী এবং অবৈধ অভিবাসীরা কিউবেক ও কানাডার দিকে রওনা হতে পারে। এর আগে, ২০১৭ সালে ট্রাম্প প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব নিলে কয়েকদিনের ব্যবধানে কানাডায় ঢোকে বিপুল সংখ্যক অভিবাসী।

উল্লেখ্য, ব্যাপক গণপ্রত্যাবাসন, বিশাল ডিটেনশন ক্যাম্প নির্মাণ, সীমান্তরক্ষীর সংখ্যা বৃদ্ধি, সামরিক ব্যয়ের বড় অংশ সীমান্ত নিরাপত্তায় বরাদ্দ রাখা এবং সন্দেহভাজন মাদক ও অপরাধ চক্রের সদস্যদের আদালতের নির্দেশনা ছাড়াই বের করে দিতে ১৭৯৮ সালের ‘এলিয়েন এনিমিজ’ আইন প্রয়োগেরও ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X