কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তুর্কি ভেবে মার্কিন ড্রোন ভূপাতিত করল সিরিয়ার বিদ্রোহীরা

রিপার ড্রোন ও মার্কিন সেনাদের সাঁজোয়া যান। ছবি : সংগৃহীত
রিপার ড্রোন ও মার্কিন সেনাদের সাঁজোয়া যান। ছবি : সংগৃহীত

শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল তিন দেশ। বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গেই সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিজেদের অবস্থান দৃঢ় করার জন্য মাঠে নেমে পড়ে ইসরায়েল ও তুরস্কও। তারাও সিরিয়ায় বিমান হামলা চালায়। রাশিয়ার সামরিক বাহিনীর উপস্থিতি থাকায় এতদিন এই তিন দেশ, যতটা সংযত ছিল, বাশার আসাদের পতনেই ততটাই অসহিষ্ণু হয়ে ওঠে তারা।

অত্যাধুনিক বি-৫২ বোমারু বিমান, এফ-১৫ ও এ-১০ যুদ্ধবিমান নিয়ে সিরিয়ায় ৭৫টি হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলও সিরিয়াজুড়ে বিমান হামলা চালায়। দেশটির বিমান ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও অস্ত্র গুদামেও হামলা চালায় তেল আবিব। ইসরায়েলের অভিযান কিংবা গোলান মালভূমির বাফার জোন দখল করে নেওয়ায় যুক্তরাষ্ট্র কিছুই বলেনি।

কিন্তু তুরস্ক যখন মানবিজ এবং উত্তরাঞ্চলীয় সিরিয়ায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এসডিএফ’র যোদ্ধাদের ওপর হামলা চালায় প্রায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায় ওয়াশিংটন। বিশেষ করে পেন্টাগনকে এ নিয়ে বেশি সরব হতে দেখা যায়। ওই হামলার পর ক্ষিপ্ত হয়ে ওঠে এসডিএফ। এরপর তারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করে। গ্রুপটি ভেবেছিল ওই ড্রোনটি তুরস্কের।

সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার পর নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেন, পরবর্তী ৪৮ ঘণ্টা কী হয়, তা দেখব আমরা। তবে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার সহ্য করা হবে না। ওই কর্মকর্তা তুরস্কের অ্যাকশনের দিকে ইঙ্গিত করে এ কথা বলেন।

এর আগেও এসডিএফ যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। এ নিয়ে তখন তুরস্ককে সতর্কও করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে কান দেননি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১০

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১১

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১২

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৩

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৪

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৫

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৬

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৭

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৮

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১৯

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

২০
X