কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মিসরের উপকূলে বিপাকে মার্কিন বিমানবাহী রণতরী

মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত
মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

ক্ষমতায় বসেই আরব বিশ্বের নকশা বদলে ফেলার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বেশ কয়েকটি ইস্যুতে মিসরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এবার মিসরের উপকূলে বিপাকে পড়েছে একটি মার্কিন রণতরী।

শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বড় একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা খেয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে ভূমধ্যসাগরের পোর্ট সাইদ বন্দরের কাছে এ ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় বিবৃতি দেয় মার্কিন নৌবাহিনীর ষষ্ঠ বহর। এতে বলা হয়, বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের সঙ্গে বাণিজ্যিক জলযান বেসিকটাস-এমের সংঘর্ষ ঘটেছে।

মার্কিন এক কর্মকর্তা জানান, পোর্ট সাইদ থেকে সুয়েজ খালে ঢোকার সময় এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক লাখ টন রণতরীটি পানামার পতাকাবাহী ৫৩ হাজার টনের ওই কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা খেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এমনকি কোনো জলযানেই পানি ঢুকে যাওয়ার মতো ঘটনাও ঘটেনি। এ ঘটনার সময় ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে ৫ হাজার ক্রু ছিল। এরই মধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

অনলাইন জুয়ার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

১০

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১১

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

১২

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১৩

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৪

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

১৫

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১৬

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

১৭

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

১৮

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

১৯

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

২০
X