মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

২০২১ সালের পর বিশ্ববাজারে সর্বনিম্ন তেলের দাম

তেল শোধনাগার। ছবি : সংগৃহীত
তেল শোধনাগার। ছবি : সংগৃহীত

২০২১ সালের পর বিশ্ববাজারে তেলের দর সর্বনিম্নে নেমে এসেছে। সোমবার (০৭ এপ্রিল) আটলান্টিক অঞ্চলের ক্রুড অয়েলের মূল্য নির্ধারণকারী প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩.৪৯ ডলারে দাঁড়িয়েছে।

সোমবার (০৭ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী তেলের দাম গত এপ্রিল ২০২১ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সোমবার আটলান্টিক অঞ্চলের ক্রুড অয়েলের মূল্য নির্ধারণকারী প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। যা এ সময়ের চেয়ে ৩ দশমিক ২ শতাংশ কম। সোমবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ এ দামপতন রেকর্ড করা হয়।

মার্কিন ক্রুড অয়েলের মূল্য সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)ও নতুন নিম্নস্তরে পৌঁছেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ডব্লিউটিআইর দাম প্রায় ৩ দশমিক ৫৮ শতাংশ কমেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক বৃদ্ধির প্রভাবে ব্রেন্ট ও ডব্লিউটিআইর দাম যথাক্রমে ১০ দশমিক ৯ শতাংশ ও ১০ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছিল। এর ধারাবাহিকতায় এ সপ্তাহেও দামপতনের প্রবণতা অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক মন্থরতা, জ্বালানি চাহিদা কমে যাওয়া এবং রাজনৈতিক নীতির অনিশ্চয়তাই তেলের বাজারে এই ধসের মূল কারণ। এ পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানি খরচ কমার সম্ভাবনা থাকলেও রপ্তানিকারক দেশগুলোর রাজস্ব সংকট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে ওপেকভুক্ত দেশগুলো নতুন মূল্য স্থিতিশীলতা কৌশল নিয়ে আলোচনা জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X