কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৬:৫৩ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

‘পরমাণু স্থাপনায় মার্কিন হামলা যুদ্ধের শুরু’

আয়াতুল্লাহ আলি খামেনি, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলি খামেনি, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলা যুদ্ধের শুরু বলে উল্লেখ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।

রোববার (২২ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের সমাপ্তি নয়; বরং এটি ‘যুদ্ধের সূচনা’।

এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প দ্রুত শত্রুতা শুরু করে যুদ্ধের সমাপ্তি চান বলে মনে হচ্ছে। কিন্তু এখানে-সেখানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুদ্ধের শেষ নয়, এটি শুরু। তিনি আরও বলেন, আঘাত করে পালিয়ে যাওয়ার সময় এখন শেষ।

এর আগে, হুতিরা জানায়, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলায় যোগ দেয়, তবে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা চালাবে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, যদি ইসরায়েলে পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানে কোনো আগ্রাসন চালায়, তবে লোহিত সাগরে মার্কিন জাহাজ ও যুদ্ধজাহাজগুলোর ওপর তাৎক্ষণিক হামলা শুরু হবে।

তিনি আরও বলেন, আমাদের বাহিনী সব প্রতিকূল গতিবিধি পর্যবেক্ষণ করছে। ইয়েমেন সব মুসলিম জাতিকে দখলদারত্ব ও অবমাননার হাত থেকে রক্ষা করতে প্রস্তুত।

হুতি মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে জায়নবাদী শত্রুদের সমর্থনে মার্কিন আগ্রাসন উপেক্ষা করা যায় না। এর অর্থ আমাদের জাতির স্বাধীনতা, স্বনির্ভরতা ও মর্যাদা কেড়ে নেওয়া; এটিকে দাসত্বে পরিণত করা, অপমান করা, পরিচয় বিকৃত করা, মাতৃভূমি দখল করা, সম্পদ লুণ্ঠন করা তাদের মূল উদ্দেশ্য।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X