কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গরুতে ভয়ানক সংক্রমণ, আমদানি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

গরুর পাল। ছবি : সংগৃহীত
গরুর পাল। ছবি : সংগৃহীত

গরুতে আবার ভয়ানক সংক্রমণ দেখা দিয়েছে। এ ঘটনায় মেক্সিকো থেকে গরু আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কৃষি বিভাগ (ইউএসডিএ) এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর ভারাক্রুজে স্ক্রুওয়ার্ম পোকা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র গরু আমদানি নিষিদ্ধ করেছে। এরিজোনার একটি প্রবেশপথে আমদানি পুনরায় শুরুর মাত্র কয়েকদিন পরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্ক্রুওয়ার্ম একটি মাংসখেকো পরজীবী মাছি। এর মাদার মাছি উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা ফোটার পর শত শত লার্ভা জীবন্ত মাংসে গর্ত করে খেতে থাকে। এ ধরনের সংক্রমণে চিকিৎসা না করা হলে প্রাণীর মৃত্যু ঘটাতে পারে।

মঙ্গলবার মেক্সিকোর ভারাক্রুজ অঙ্গরাজ্যের ইক্সহুয়াতলান ডে মাদেরো এলাকায় স্ক্রুওয়ার্মের উপস্থিতি পাওয়া যায়। এটি মার্কিন সীমান্ত থেকে মাত্র ৩৭০ মাইল দক্ষিণে অবস্থিত। ইউএসডিএ এক বিবৃতিতে জানিয়েছে, এ পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলীয় প্রবেশপথগুলো দিয়ে গবাদিপশু আমদানি তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের গবাদি পশু উৎপাদকদের সংগঠন আর-ক্যালফ ইউএসএ-এর প্রধান নির্বাহী বিল বুলার্ড বলেন, সীমান্ত বন্ধ করা শুধু ন্যায়সঙ্গত নয়, এটি অপরিহার্য।

যুক্তরাষ্ট্রে গরুর সরবরাহ ইতোমধ্যেই কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। নতুন করে স্ক্রুওয়ার্ম সংক্রমণ ঘটলে তা কেবল গবাদিপশু নয়, পোষা প্রাণীর জন্যও ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে।

এর আগে মে মাসে মেক্সিকোর ওয়াহাকা এবং ভারাক্রুজ অঞ্চলে স্ক্রুওয়ার্ম শনাক্ত হলে ইউএসডিএ গরু আমদানি স্থগিত করেছিল। তবে গত সপ্তাহে প্রতিষ্ঠানটি জানায়, স্ক্রুওয়ার্ম উত্তরদিকে না ছড়ানোয় সীমিতভাবে আরিজোনার ডগলাস বন্দরে গবাদিপশু আমদানি ফের চালু করা হবে। কিন্তু নতুন সংক্রমণের কারণে সেই পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।

কৃষিমন্ত্রী ব্রুক রলিনস বলেন, আমরা আবার সীমান্ত খুলতে চাই, তবে তার আগে ভারাক্রুজসহ আশপাশের অঞ্চলে স্ক্রুওয়ার্ম দমনে আরও অগ্রগতি দেখতে চাই।

ন্যাশনাল ক্যাটলম্যান’স বিফ অ্যাসোসিয়েশনের সিইও কলিন উডল বলেন, নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মের উত্তরের দিকে অগ্রসর হওয়া আমেরিকার কৃষি নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা আর দেরি করতে পারি না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X