কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে গুলিতে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ

ঘটনাস্থলে তদন্ত দল। ছবি  : সংগৃহীত
ঘটনাস্থলে তদন্ত দল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়েছে। স্থানীয় পুলিশ বিভাগের তথ্যানুযায়ী তিনি বাংলাদেশি নাগরিক। অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) পুলিশ কমিশনার জেসিকা টিশ বিষয়টি জানান।

নিহত অফিসার হলেন দিদারুল ইসলাম। ৩৬ বছর বয়সী এ যুবক বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী। তিনি নিউইয়র্ক সিটিতে সাড়ে তিন বছর ধরে পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে বলেন, দিদারুল মারা গেছেন। তিনি একজন বীর। তিনি বিবাহিত ছিলেন এবং তার দুটি ছোট ছেলে রয়েছে। তার স্ত্রী তাদের তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।

টিশ বলেন, আমরা বুঝতে চেষ্টা করছি কেন হামলাকারী এই নির্দিষ্ট স্থানটিকে লক্ষ্য করেছিল।

এই হামলায় পুলিশ, সন্দেহভাজন বন্দুকধারীসহ পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ হামলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তারা সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করেছেন। ধারণা করা হচ্ছে, হামলার পর গ্রেপ্তার নিশ্চিত জেনে তিনি ‘আত্মঘাতী’ হয়েছেন।

স্কাই নিউজের মার্কিন অংশীদার নেটওয়ার্ক এনবিসি নিউজকে চার জ্যেষ্ঠ আইন প্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে লাস ভেগাসের ২৭ বছর বয়সী শেন ডেভন তামুরা হিসেবে শনাক্ত করা হয়েছে। তার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

ম্যানহাটনের মিডটাউনের একটি আকাশচুম্বী ভবন ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সেখানে বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন এবং ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) উভয়ের সদর দপ্তর অবস্থিত।

এখানে কেপিএমজির অফিস, আয়ারল্যান্ডের কনস্যুলেট জেনারেল এবং একটি ব্যাংক অব আমেরিকা শাখাও রয়েছে। এসব অফিস থেকে কোনো গুরুত্বপূর্ণ নথি খোয়া গেছে কি না, তাও যাচাই করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১০

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১১

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১২

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১৩

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৪

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৬

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৭

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

২০
X