কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১০:০৩ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

বাইডেনকে থামতে বাধ্য করলেন ফিলিস্তিন সমর্থক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নাখোশ ডেমোক্র্যাটরা, বিশেষ করে তরুণ মার্কিন ভোটাররা। ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা যে সহিংসতার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা তা ভালোভাবে নেয়নি। এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা দেল এক অনুষ্ঠানে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, গতকাল শনিবার (১৪ অক্টোবর) রাতে ওয়াশিংটন ডিসিতে একটি জাতীয় মানবাধিকার প্রচারাভিযানে ভাষণ দিচ্ছিলেন বাইডেন। এ সময় ভাষণের মাঝে কিছুটা সময়ের জন্য বাধার মুখে পড়েন তিনি। এক ফিলিস্তিন সমর্থক তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘গাজাকে বাঁচতে দিন, এখনই যুদ্ধবিরতি করুন।’ ফিলিস্তিনপন্থি এই বিক্ষোভকারী এসব কথা বললেও কিছু সময় থেমে ভাষণ চালিয়ে যান বাইডেন। তিনি বলেন, ‘গাজায় বসবাসকারী বেশিরভাগ মানুষ নিরীহ ফিলিস্তিনি। তাদের হামাসের সঙ্গে কিছু নেই।’

ফিলিস্তিন ইস্যু নিয়ে নিজ দলের ভেতরই বেশ বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। অবরুদ্ধ গাজায় খাবার, পানি ও বিদ্যুৎ সরবরাহ সচল এবং মানবিক এই সংকট নিরসনে গত ২৪ ঘণ্টায় প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে একটি চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা।

গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে হামাসের হামলার পরপর তেলআবিবের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনের অংশ হিসেবেই দেশটি সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X