কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে গোপনে যেসব ভয়ংকর অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : রয়টার্স
গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : রয়টার্স

ইসরায়েলকে গোপনে ভয়ংকর অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা বিভাগের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, গোপনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, সামরিক যানসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। ব্লুমবার্গের বরাতে বুধবার (১৫ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।

ব্লুমবার্গ জানিয়েছে, ইসরায়েলের চাহিদার ভিত্তিতে পেন্টাগন গোপনে তেল আাবিবে ভয়ংকর সব অস্ত্র সহায়তা দিচ্ছে। এরমধ্যে রয়েছে, আলোকরশ্মি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের জন্য অ্যাপাচি অস্ত্র সরঞ্জাম, ১৫৫ মিলিমিটার গোলা, নাইট ভিশন ডিভাইস, বাঙ্কার-বাস্টার গোলাবারুদ এবং সামরিক যান।

ব্লুমবার্গ জানিয়েছে, অস্ত্র সহায়তার এ চালান অক্টোবরের শেষ দিকে তালিকাভুক্ত করা হয়েছে। এ তালিকাটি পেন্টাগনের কাছেও পাঠানো হয়েছে। ইতোমধ্যে এগুলো হয়তো জাহাজে তোলা হয়েছে বা প্রতিরক্ষা বিভাগ তাদের ইউরোপ ও মার্কিন মজুদ থেকে সরবরাহের জন্য কাজ করছে।

সূত্র বলছে, অক্টোবরের শেষে ৩৬ হাজার রাউন্ড ৩০ মিলিমিটার কামানের গোলা, ১৮০০ এম১৪১ বাঙ্কার-বাস্টার গোলাবারুদ ও প্রায় ৩৫ হাজার নাইট ভিশন ডিভাইস সরবরাহ করা হয়েছে।

অস্ত্র সরবরাহের এ চালানের বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা করতে অস্বীকার করেছেন পেন্টাগন মুখপাত্র। তবে এক বিবৃতিতে প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তারা ইসরায়েলকে প্রতিরক্ষার জন্য নিজেদের মজুদ থেকে বেশকিছু অস্ত্র সহায়তা দিয়েছে।

এদিকে যুদ্ধের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর নতুন করে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ নিয়ে ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকার ক্ষমতাসীন হামাসের ওপর তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞা আরোপ করল ইসরায়েলের মিত্র এই দুই দেশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার হামাসের সিনিয়র সদস্য ও সহপ্রতিষ্ঠাতা মাহমুদ খালেদ জাহহার, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের প্রতিনিধি, দামেস্কভিত্তিক ডেপুটি সেক্রেটারি জেনারেল ও সামরিক শাখার নেতাকে টার্গেট করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া লেবাননভিত্তিক মানি এক্সচেঞ্জ কোম্পানি নাবিল চৌমান অ্যান্ড কোম্পানির মালিক ও প্রতিষ্ঠাতাকেও নিশানা করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী নিষেধাজ্ঞার তালিকায় হামাস সংশ্লিষ্ট ছয়জনের নাম যুক্ত করে ব্রিটিশ সরকার। এদের মধ্যে হামাসের চার নেতা রয়েছেন।

মঙ্গলবার এক বিবৃতিকে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, যুক্তরাষ্ট্র হামাসের উত্থান এবং নৃশংসতা চালানোর অর্থ জোগাড়ের সক্ষমতা দমনে যুক্তরাজ্যসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X