কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কৃত্রিম মিষ্টিতে বাড়ে ক্যান্সারের শঙ্কা, আসছে ঘোষণা

অ্যাসপার্টাম সুক্রোজের চেয়ে ২০০ গুণ বেশি মিষ্টি। ছবি : সংগৃহীত
অ্যাসপার্টাম সুক্রোজের চেয়ে ২০০ গুণ বেশি মিষ্টি। ছবি : সংগৃহীত

কোমল পানীয়, চুইংগামসহ অন্যান্য পণ্য তৈরিতে ব্যবহৃত কৃত্রিম মিষ্টি ‘অ্যাসপার্টাম’-কে ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য কারণ হিসেবে ঘোষণা করতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সাধারণত বিভিন্ন খাদ্যপণ্যে কৃত্রিম মিষ্টির স্বাদ যোগ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ‘অ্যাসপার্টাম’ নামের পদার্থ। এবার প্রথমবারের মতো এই পদার্থটিকে কার্সিনোজেন হিসেবে তালিকাভুক্ত করতে চলেছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি)। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে রয়টার্স এ সংবাদ নিশ্চিত করেছে।

রয়টার্স জানায়, চলতি মাসের শুরুতে আইএআরসি এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সংস্থাটি খাদ্যে ব্যবহৃত পদার্থ নিয়ে বিবিধ সিদ্ধান্ত জানিয়েছে। এসব নির্দেশনা অনুযায়ী বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের খাদ্যের উপাদান পর্যন্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বাজারেও পড়েছে এর বড় প্রভাব। ধারণা করা হচ্ছে জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা আসবে।

‘অ্যাসপার্টাম’ নামের এ কৃত্রিম মিষ্টি কোকাকোলার ডায়েট সোডা থেকে শুরু করে মার্সের এক্সট্রা চুইংগাম এবং স্ন্যাপেলের কোমল পানীয় তৈরিতে ব্যবহার করা হয়। এবার এই পদার্থটিকে ক্যান্সার সৃষ্টিকারী আখ্যা দিতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

রয়টার্স জানায়, খাদ্য ও পানীয় শিল্পের পণ্যগুলোতে সাধারণত অ্যাসপার্টেম, স্টিভিয়া ও স্যাকারিনের মতো উপাদান যোগ করা হয়। অ্যাসপার্টাম সুক্রোজের চেয়ে ২০০ গুণ বেশি মিষ্টি।

সাধারণত খাবার ও পানীয়তে চিনির বিকল্প হিসেবে এটি ব্যবহার করা হয়। ডব্লিউএইচও বলছে, চিনির বিকল্প হিসেবে মানুষের কৃত্রিম মিষ্টি গ্রহণ খুব একটা সুবিধাজনক নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X