কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ
নিউজউইকের প্রতিবেদন

যুদ্ধ শুরুর আগেই ইউক্রেনে কী করছিল সিআইএ?

ইউক্রেন যুদ্ধের কেন্দ্রীয় ভূমিকায় রয়েছে সিআইএ। ছবি : সংগৃহীত
ইউক্রেন যুদ্ধের কেন্দ্রীয় ভূমিকায় রয়েছে সিআইএ। ছবি : সংগৃহীত

গত বছর ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর এক বছরের বেশি সময় পার হলেও এ যুদ্ধ বন্ধ হয়নি। তবে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার জন্য যুদ্ধ শুরুর অনেক আগেই দেশটিতে কাজ করে আসছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের পক্ষে বিশেষ ভূমিকা রেখে আসছে সিআইএ। তবে এতদিনেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কর্মকাণ্ড ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারছে না তারা। জেলেনস্কিকে অনেকটা আনপ্রেডিক্টেবল বলেই মনে করছে সিআইএ। গত বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজউইক।

বেশ কয়েকটি অজ্ঞাত সূত্রের বরাতে নিউজউইক বলছে, ইউক্রেন যুদ্ধের কেন্দ্রীয় ভূমিকায় রয়েছে সিআইএ। এমনকি যুদ্ধ শুরুর অনেক আগ থেকেই তারা সেখানে তৎপর।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালের জানুয়ারি মাসে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেন সিআইএপ্রধান উইলিয়াম বার্নস। যদিও ইউক্রেনে হামলা না চালানোর বিষয়ে রাশিয়াকে রাজি করাতে পারেননি তিনি।

তিন মাসের অনুসন্ধানের পর এ প্রতিবেদন ‍প্রকাশ করেছে নিউজউইক। সংবাদমাধ্যমটি বলছে, ইউক্রেনের বাইরে পোল্যান্ডেও সিআইএর গোপন ঘাঁটি রয়েছে। সেখান থেকে ইউক্রেনীয় সেনাদের অনেক ক্ষেত্রে অত্যাধুনিক ও নতুন অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে তারা।

ইউক্রেন নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাটি তৎপর হলেও তারা কখনো রুশ সেনাদের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে জড়ায়নি। সবসময় এ ধরনের সংঘাত এড়িয়ে গেছেন তারা।

এ প্রতিবেদনের বিষয়ে বক্তব্যের জন্য নিউজউইকের পক্ষ থেকে অনুরোধ করা হলে সিআইএ, ইউক্রেন বা রাশিয়া কেউ সাড়া দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

তাপপ্রবাহে পুড়ছে দেশ, থাকবে কদিন?

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনি

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : চেয়ারম্যান

‘জামায়াত নেতার বেদে মেয়েদের চুল কেটে দেওয়ার’ দাবিটি ভুয়া

কক্সবাজারে মাটিচাপায় দুই শ্রমিক নিহত

১০

উন্নয়ন বরাদ্দের তালিকায় অস্তিত্বহীন মসজিদ, বিএনপি নেতাকে শোকজ

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১২

দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে : স্টেফান লিলার

১৩

ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

১৫

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসি প্রত্যাহার, মামলার প্রস্তুতি

১৬

এনসিপির এক কমিটির কার্যক্রম স্থগিত

১৭

নির্বাচনের আগেই তারা আমাকে হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল

১৮

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

১৯

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

২০
X