কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০৫:০৫ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলার খবর এক দিন আগেই যেভাবে পেল যুক্তরাষ্ট্র

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে জানায় ইসরায়েল। প্রতীকী ছবি
ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে জানায় ইসরায়েল। প্রতীকী ছবি

ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে আগেই জানত যুক্তরাষ্ট্র। তবে তা তারা প্রকাশ করেনি। আবার ইসরায়েলকে এ কাজে সমর্থনও দেয়নি। মার্কিন গণমাধ্যমগুলো এ ধরনের খবর প্রকাশ করছে।

শুক্রবার (১৯ এপ্রিল) ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। দেশটির ইসফাহান শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সে সঙ্গে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার খবরও দেয় ইরান। পরে অবশ্য সেগুলো ইসরায়েলের ছিল কি না সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করে।

হামলার পর সিএনএন, এনবিসিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের আগাম তথ্যপ্রাপ্তির বিষয়ে সংবাদ প্রকাশ করে। তাদের উদ্ধৃত করে পরে বিবিসি, দ্য ইকোনমিক টাইমস, এএফপি সংবাদ প্রকাশ করে।

ওইসব প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ করতে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন যে, ইসরায়েল তাদের হামলার পরিকল্পনা সম্পর্কে আগেই যুক্তরাষ্ট্রকে বলেছিল। বৃহস্পতিবারই বিস্তারিত জানতে পারে মার্কিন প্রশাসন। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এ হামলায় সমর্থন দেয়নি।

ওই মার্কিন কর্মকর্তার ভাষ্য ছিল, ‘আমরা কোনো প্রতিক্রিয়াকে সমর্থন করিনি।’

এর আগেও ইসরায়েলকে শান্ত থাকতে বলেছিল যুক্তরাষ্ট্র। গত শনিবার ইসরায়েলে নজিরবিহীনভাবে ইরানের সরাসরি হামলার পর উত্তেজনা এড়ানোর পরামর্শ দেয় পশ্চিমা বিশ্ব।

এদিকে ইসরায়েলের মাটিতে ইরানের হামলার জবাবে তেলআবিব যদি পাল্টা কোনো হামলা চালায় তবে তার শক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। দেশটির শীর্ষ নেতারা একের পর হুংকার দিচ্ছিলেন।

কিন্তু শুক্রবারের হামলার পর ইরানকে অতটা উত্তেজিত মনে হচ্ছে না। ইরানি কর্মকর্তা বলছেন, কেবল কয়েকটি ড্রোন হামলার চেষ্টা করে। তবে সবকটি আকাশেই ধ্বংস করে ইরানের যোদ্ধারা।

বিশ্লেষকরা মনে করছেন, এ হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত আকার দেওয়ার সূচনা করল তেলআবিব। এখন ইরান কীভাবে এর পাল্টা জবাব দেবে সেটিই ধারণা করার চেষ্ট চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X